ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তারুবায় অনুষ্ঠিত ম্যাচে সফরকারীদের ৯০ রানে হারিয়েছে স্বাগতিকরা। মাত্র ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জেইডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। তিনি পাঁচ উইকেট শিকার করে স্বাগতিকদের ১৮১ রানে অলআউট করেন। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। পুরো ইনিংসে সবচেয়ে বড় জুটি আসে শেষ উইকেটে। বাবর আজম ও মোহাম্মদ আব্বাস মিলে ৪৯ রানের জুটি গড়লেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন বাবর আজম। ১০৭ বলের ইনিংসে তিনি অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ১১ রান এবং মোহাম্মদ আব্বাস করেন ২৩ রান। দলের বাকি আট ব্যাটারের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন জেইডেন সিলস। তিনি একাই নেন পাঁচ উইকেট। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন শামার জোসেফ।

আরও পড়ুন

এর আগে চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ১২৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ তিন উইকেটে আরও ৫৫ রান যোগ করে তারা অলআউট হয় ১৮১ রানে। এরপর ছোট লক্ষ্য রক্ষা করতে নেমে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২০ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মুকুহলানি আইসিসি বোর্ডেও দেশটির প্রতিনিধিত্ব করছেন। ইমরান খাজা দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হলেন মুকুহলানি।  আইসিসির ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফঅ্যান্ডসিএ) ও নমিনেশনস কমিটির সদস্য তিনি। পাশাপাশি আইসিসির এইচআর অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। মুকুহলানির নিয়োগ জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য ঐতিহাসিক। আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়া প্রথম জিম্বাবুইয়ান তিনি। আফ্রিকার ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ সময়ে এই দায়িত্ব পেলেন মুকুহলানি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে আসর। জিম্বাবুয়ে ক্রিকেটে দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও আঞ্চলিক ক্রিকেট সম্পর্কে তার জ্ঞান বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, আইসিসির ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাভেঙ্গা মুকুহলানির নিয়োগে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান এবং ক্রিকেটের উন্নয়নে তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ হবে। তিনি আরও বলেন, মুকুহলানি তার সহকর্মী পরিচালকদের আস্থা অর্জন করেছেন। বিশ্বজুড়ে ক্রিকেটকে শক্তিশালী করতে এবং খেলাটির বিকাশের আরও সুযোগ তৈরি করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তার নিয়োগ জিম্বাবুয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, তিনিই প্রথম জিম্বাবুইয়ান যিনি আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন। দায়িত্ব পেয়ে মুকুহলানি বলেন, আইসিসি বোর্ডের সহকর্মী পরিচালকদের আমার ওপর আস্থায় আমি গভীরভাবে সম্মানিত এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। ক্রিকেটের বিকাশ, সদস্য দেশগুলোর জন্য সুযোগ তৈরি এবং নতুন দর্শক ও বাজারে পৌঁছানোর বিষয়ে তার নেতৃত্ব, উদ্যম ও উচ্চাকাঙ্ক্ষা আইসিসিতে স্পষ্ট লক্ষ্য তৈরি করেছে। ক্রিকেটের সামনে থাকা নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন মুকুহলানি। তার ভাষায়, ক্রিকেট এখন রোমাঞ্চকর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং বিশ্বজুড়ে খেলাটির সম্প্রসারণের কারণে। বিশ্বব্যাপী ক্রিকেটের স্বার্থে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে চেয়ারম্যান জয় শাহ ও বোর্ডের অন্য পরিচালকদের সহযোগিতা করার অপেক্ষায় আছি। আরটিভি/এসআর
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
শিরোপা খরায় পুড়তে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয় করে। ২০৩০ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ। আরটিভি/এসআর
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
মেজর লিগ সাকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি বংশোদ্ভুত ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কাভান সুলিভান। সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।  জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি। সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই।  ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ও ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ। সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ। যুক্তরাষ্ট্রের স্কোয়াড গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক। ডিফেন্ডার: জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড। মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান। ফরোয়ার্ড: কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
আরও পড়ুন
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...