ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আসন্ন কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর থেকেই দীর্ঘ তিন সপ্তাহ কানাডায় ছুটি ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে রিও ডি জেনেইরোতে ফিরেছেন কোচ আনচেলত্তি।

ব্রাজিলে ফিরেই ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য নতুন দল তৈরি কাজ শুরু করেছেন এই ইতালিয়ান কোচ। সেই সঙ্গে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি।

গ্লোবো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে ফেলে আনচেলত্তির মূল লক্ষ্য এখন বছরের দ্বিতীয়ার্ধের ম্যাচগুলোর জন্য দল গোছানো। সেইসঙ্গে একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা।

আরও পড়ুন

সিবিএফের প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সুজা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুয়ানসহ কোচিং স্টাফ ও পারফরম্যান্স অ্যানালিস্টরা।

বৈঠকে মূলত বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, লজিস্টিকস এবং প্রীতি ম্যাচের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৭ সালের শেষভাগে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৮ সালের কোপা আমেরিকা সামনে রেখে এখন থেকেই সুদূরপ্রসারী প্রস্তুতি নিতে শুরু করেছে সেলেসাও ম্যানেজমেন্ট।

বৈঠক শেষে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা একটি নতুন দল গড়ার কাজ শুরু করতে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে, তবে বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং দলের জন্য অবদান রাখার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না।

আগামী সেপ্টেম্বরের ২৫ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ার টাউন্সভিল এবং ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
ব্রাজিলের স্কোয়াড থেকে ৩ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিলেন আনচেলত্তি
ইউরো ও কোপা আমেরিকা কবে কখন শুরু
আমাকে উপদেশ দেওয়ার যোগ্য ব্যক্তি একজনই আছেন: আনচেলত্তি