ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউরো ও কোপা আমেরিকা কবে কখন শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের পরই ফুটবলপ্রেমীদের প্রশ্ন প্রিয় দলকে আবার কবে বড় মঞ্চে দেখা যাবে? ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার জাতীয় দলগুলোর সামনে অপেক্ষা করছে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

উয়েফা নেশনস লিগ ২০২৬-২৭

ইউরোপের জাতীয় দলগুলোর এই প্রতিযোগিতা শুরু হবে সেপ্টেম্বর ২০২৬ থেকে এবং চলবে জুন ২০২৭ পর্যন্ত।

সূচি অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে গ্রুপ পর্বের ম্যাচ হবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চ ২০২৭-এ। এরপর ৯ ও ১০ জুন সেমিফাইনাল এবং ১৩ জুন ২০২৭ ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইউরো ২০২৮

সময়: ৯ জুন–৯ জুলাই ২০২৮

আয়োজক: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস) এবং আয়ারল্যান্ড

বর্তমান চ্যাম্পিয়ন: স্পেন।

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটি অনুষ্ঠিত হবে ৮টি শহরের ৯টি স্টেডিয়ামে। ফাইনাল হবে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে।

কোপা আমেরিকা ২০২৮

সময়: জুন–জুলাই ২০২৮

আয়োজক: এখনো চূড়ান্ত নয়

বর্তমান চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তবে আয়োজক দেশ এখনো নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্র আবারও আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭

সময়: ১৯ জুন–১৭ জুলাই ২০২৭

আয়োজক: তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা

এবার থেকে গ্রীষ্মকালেই অনুষ্ঠিত হবে আফ্রিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতা।

এশিয়ান কাপ ২০২৭

সময়: ৭ জানুয়ারি–৫ ফেব্রুয়ারি ২০২৭

আয়োজক: সৌদি আরব

২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল আসর। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য থাকবে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের।

সংক্ষেপে সূচি
এশিয়ান কাপ: ৭ জানুয়ারি ৫ ফেব্রুয়ারি ২০২৭

আফ্রিকা কাপ অব নেশনস: ১৯ জুন–১৭ জুলাই ২০২৭

উয়েফা নেশনস লিগ ফাইনাল: ১৩ জুন ২০২৭

ইউরো ২০২৮: ৯ জুন–৯ জুলাই ২০২৮

কোপা আমেরিকা ২০২৮: জুন–জুলাই ২০২৮

আরও পড়ুন

বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দিনের নয়। আগামী দুই বছরে ইউরো, কোপা আমেরিকা, এশিয়ান কাপ, আফ্রিকা কাপ অব নেশনস ও উয়েফা নেশনস লিগের মতো বড় টুর্নামেন্টগুলোতে আবারও বিশ্বসেরা দলগুলোর লড়াই দেখার সুযোগ পাবেন সমর্থকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
আসন্ন কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিলেন আনচেলত্তি
কোয়ার্টার ফাইনাল এবং প্লে-অফের টিকিট পেল যারা