ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

গাড়ি থেকে টেনে নামিয়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ছিনতাই, ভিডিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক নাইটক্লাবের বাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের এই ফরোয়ার্ডের ওপর পাঁচজন দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা তাকে জোরপূর্বক গাড়ি থেকে টেনে নামিয়ে ফেলে। এরপর পেছন থেকে একজন তার গলা চেপে ধরে, আর অন্যরা তার হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরো মূল্যের রোলেক্স ঘড়ি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনার সময় ফুসেইনির এক সতীর্থ পুরো হামলার ভিডিও ধারণ করেন। সেই ভিডিওর সূত্র ধরে পুলিশ ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

এদিকে, রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইস ক্লাব জানিয়েছে, হামলার পর ফুসেইনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। একই সঙ্গে দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেপ্তার করায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

আরও পড়ুন

পুলিশের তদন্ত চলমান রয়েছে। বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
পেনাল্টি আর ডিন হাউসেনের লাল কার্ডে বদলে গেল ম‍্যাচ। খেই হারাল রেয়াল মাদ্রিদ। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে চালকের আসনে বসল আতলেতিকো মাদ্রিদ। শেষ দিকে প্রাণপণ লড়াই করলেও হার এড়াতে পারল না জুজে মরিনিয়োর দল।
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল নিয়েছে ইংল্যান্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়। বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত। তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস। হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে। আরটিভি/এসআর
ভারতকে হটিয়ে সিংহাসন দখল করল ইংল্যান্ড
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
কিছুদিন আগেই এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী দল। তবে জ্যোতিরা সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল এশিয়ান কাপের সেমিতে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ভারতের বিপক্ষে আরও একবার লজ্জার হার সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। সেই সঙ্গে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। রোববার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় জ্যোতি-শারমিনরা। এতে ১১৪ রানের বড় জয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। এ ছাড়া শারমিন আক্তার ১০ রান ও ১২ রান করেছেন সুলতানা খাতুন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি। তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। আরটিভি/এসআর
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে আজ সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিল লাল-সবুজের দলটি।  ইন্দোনেশিয়ায় গড়াতে চলা আসরে বাংলাদেশ খেলবে ডিভিশন ১’এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।  ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের কাপ অভিযান শুরু হবে। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। তিন ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।  তবে জাকার্তায় পৌঁছেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন না কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ দলের সঙ্গে একই ফ্লাইটে আসেননি।  বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল পুরোপুরি প্রস্তুত হবে। আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ। মিডফিল্ডার: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম। ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা। আরটিভি/এসআর
আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে শক্তিশালী ভারত। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার সেঞ্চুরিতে টাইগ্রেসকে পাহাড় সমান ১৯৬ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার। যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি। ১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন।  ৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি।  তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান।  আরটিভি/এসআর
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
আরও পড়ুন
ঢাকার ৪০০ হটস্পটে ওত পেতে থাকে ১৪০০ ছিনতাইকারী
চট্টগ্রামে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
‘ছিনতাই মামলায়’ আইনের কঠোর প্রয়োগে তৎপর সংশ্লিষ্টরা
অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল-টাকা-মোবাইল ছিনতাই