ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভিনিসিয়ুসকে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলো রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম
রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

নতুন মৌসুম শুরুর আগে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মধুর সমস্যায় রিয়াল মাদ্রিদ। এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে নতুন চুক্তিতে রাখতে আগ্রহী হলেও আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। তাই নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ইএসপিএনের একাধিক সূত্রের দাবি, বর্তমানে বিষয়টি অনেকটাই ভিনিসিয়ুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রিয়াল মনে করছে, এখন হয় তিনি নতুন চুক্তিতে সই করবেন, নয়তো অন্য ক্লাবে যাওয়ার পথ বেছে নেবেন।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার ভ্যালদেবেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার। তবে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরও পড়ুন

রিয়ালের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের নতুন কোনো বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে। গত মৌসুমেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে চুক্তি নবায়নে কোনো তাড়াহুড়ো করতে চাননি ভিনিসিয়ুস।

এদিকে, ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভিনিসিয়ুসের সঙ্গে আর্সেনালের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে এর আগে ইএসপিএন জানিয়েছিল, সম্ভাব্য এই ট্রান্সফারের আর্থিক দিক নিয়ে কাজ করছে লন্ডনের ক্লাবটি।

২০১৮ সালে কিশোর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারের ভোটে রানার্সআপ হয়েছিলেন এই ফরোয়ার্ড।

তবে গত মৌসুমে তৎকালীন কোচ জাবি আলোনসোর অধীনে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার পর তার প্রকাশ্য অসন্তোষ আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারায় ক্লাবের পরিবেশও কিছুটা চাপের মধ্যে রয়েছে।

এর মধ্যেই দল পুনর্গঠনে সক্রিয় রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া উইঙ্গার ইয়ান ডিওমান্দের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকেও দলে টানার ব্যাপারে আশাবাদী লস ব্লাঙ্কোস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হ্যাটট্রিক জয়