ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নাসের আল খেলাইফির ফিফা সভাপতি হওয়া নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের পর থেকে সমালোচনায় ভাসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনেকের ধারণা ছিল, বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি।

কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে খেলাইফি নিজেই জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। খেলাইফির ঘনিষ্ঠ সূত্র এসব জল্পনাকে ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন

ইউরোপীয় ফুটবলের একাধিক প্রভাবশালী কর্মকর্তা তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপকে ঘিরে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অংশীদারিত্ব বিক্রির ফিফার বিতর্কিত প্রস্তাব নিয়ে ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবল অঙ্গনের দূরত্ব তৈরি হওয়ার পর আল-খেলাইফিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল।

ইউরোপিয়ান ফুটবল ক্লাবস (ইইএফসি)-এর চেয়ারম্যান হিসেবে আল-খেলাইফি ওই প্রস্তাবের অন্যতম কড়া সমালোচক ছিলেন। ফলে অনেকেই মনে করেছিলেন, ফিফার বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে তিনিই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতে পারেন।

তবে আল-খেলাইফির ঘনিষ্ঠ সূত্র এসব জল্পনাকে ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্রগুলোর দাবি, আল-খেলাইফির পুরো মনোযোগ এখন প্যারিস সেন্ট-জার্মেই এবং বিইন মিডিয়া গ্রুপের নেতৃত্বে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তার নেই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন ক্যামেরুন কিংবদন্তি স্যামুয়েল ইতো
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল
ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ফিফা সভাপতি হিসেবেই থাকছেন তিনি
ইনফান্তিনো বিদায় নিলে কে হবেন পরবর্তী ফিফা সভাপতি?