ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাহেদ পারভেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম
এনএসসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাহেদ পারভেজ। ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নতুন ক্রীড়া পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন জাহেদ পারভেজ চৌধুরী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিজ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নিজেদের কর্মপরিকল্পনার পাশাপাশি ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচি সফল করতে ফেডারেশন কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পাশাপাশি অভিযোগ, পরামর্শ কিংবা যে কোনো প্রয়োজন নিয়ে সবাইকে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, তার দপ্তরের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নতুন ক্রীড়া পরিচালক হিসেবে জাহেদ পারভেজ চৌধুরীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় শুটার শারমিন আক্তার রত্না বলেন, ক্রীড়া উন্নয়নের লক্ষ্য অর্জনে সঠিক মানুষের সঠিক জায়গায় দায়িত্ব পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এলিনা সুলতানা, সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, সাবেক দাবাড়ু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ এবং সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মমিন সাদ্দামসহ উপস্থিত ক্রীড়া সংগঠকরা নতুন পরিচালকের প্রতি আস্থা প্রকাশ করেন।

তাদের প্রত্যাশা, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমবে, প্রশাসনিক জটিলতা হ্রাস পাবে এবং সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরে আসবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজন করতে নিতে হবে সরকারের অনুমতি
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজন করতে নিতে হবে সরকারের অনুমতি
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
আরও পড়ুন
যবিপ্রবির ছাত্র পরামর্শ-নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন যে ২ জন