ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে বসবে স্প্যানিশ ক্লাবটি। তবে রিয়ালের অবস্থান স্পষ্ট এর আগে দেওয়া সর্বশেষ প্রস্তাবের চেয়ে এক ইউরোও বেশি দিতে রাজি নয় তারা।

বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসকে নতুন চুক্তির প্রস্তাব দেয় রিয়াল। সেই প্রস্তাব অনুযায়ী মৌসুমপ্রতি প্রায় ২২ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেতে পারেন ২৬ বছর বয়সী এই তারকা। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের দাবি, এটিই রিয়ালের সর্বোচ্চ প্রস্তাব।

অন্যদিকে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিরা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতন দাবি করছেন। ফলে দুই পক্ষের মধ্যে এখনো প্রায় ৮ মিলিয়ন ইউরোর ব্যবধান রয়ে গেছে।

বর্তমানে ভিনিসিয়ুসের বার্ষিক বেতন প্রায় ১৭ মিলিয়ন ইউরো। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি না হলে আগামী জানুয়ারি থেকেই বিদেশি ক্লাবগুলোর সঙ্গে প্রি-কন্ট্রাক্ট আলোচনায় বসতে পারবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বৈঠকে রিয়ালের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন ক্লাবের প্রধান স্কাউট জুনি কালাফাত। ভিনিসিয়ুসকে ২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আনার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

যদিও আর্থিক ব্যবধান এখনো কাটেনি, তবু দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। ভিনিসিয়ুসের প্রতিনিধি দলের বিশ্বাস, এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। রিয়ালের হয়ে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সেই অবদানের যথাযথ মূল্যায়নই নতুন চুক্তিতে দেখতে চায় তার পক্ষ।

তবে সমঝোতা না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। চুক্তি নবায়ন পুরোপুরি ভেস্তে গেলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্রে তার জন্য প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করতে পারে ক্লাবটি, যদিও তখন তার চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকবে।

আরও পড়ুন

এদিকে পুরো গ্রীষ্মজুড়েই ভিনিসিয়ুসকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে আর্সেনাল। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে আড়ালে আলোচনা চালিয়েছে লন্ডনের ক্লাবটি। ফলে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ