ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্যারিকে হারিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হলেন ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র এক ভোটের ব্যবধানে অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ক্রিকেট পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল জিতে বিশেষ এক কীর্তিও গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ব্রিসবেনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডারের হাত থেকে মেডেল গ্রহণ করেন হেড। ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত তিন সংস্করণে পারফরম্যান্সের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে হেড পেয়েছেন ১৫৩ ভোট। মাত্র এক ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। তার ঝুলিতে ছিল ১৫২ ভোট। ১৫০ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন পেসার মিচেল স্টার্ক।

পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে হেড বলেন, অ্যালান বোর্ডারের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এই মেডেল পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। টানা দুটি মেডেল জিততে পেরে আমি সত্যিই গর্বিত। একদিন আমার সন্তানেরা এগুলো দেখবে, তখন তাদের এই অর্জনের গল্প বলতে পারব।

টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেও বিরল এক তালিকায় নাম লিখিয়েছেন হেড। দেশটির ইতিহাসে মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একাধিকবার এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন একাধিকবার এই সম্মান পেয়েছেন।

হেডের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে সর্বশেষ অ্যাশেজ সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্স। সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৬২৯ রান করেন তিনি। পার্থ টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে ১৭০ এবং সিডনি টেস্টে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।

এদিকে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ‘শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন মিচেল স্টার্ক। প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের বাবা কিথ ওয়ার্নের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ। আর টি-টোয়েন্টি সংস্করণে বছরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন টিম ডেভিড।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী