ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের টিকিট নিশ্চিত আফগানিস্তানের, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম
বিশ্বকাপের টিকিট নিশ্চিত আফগানিস্তানের, কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে আরও এক দল। যেটির জন্য লড়াই করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বিবেচনায় নিয়ে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ মোট ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি দলকে মূল পর্বে যেতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

বর্তমান র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান অষ্টম স্থানে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেরা ১০-এর বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নেই। তাই বাছাইপর্বের হিসাব আর করতে হচ্ছে না আফগানদের।

আরও পড়ুন

এদিকে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সামনে সরাসরি বিশ্বকাপে যাওয়ার পথও বন্ধ। তাদের এখন বাছাইপর্বের মাধ্যমে মূল আসরে জায়গা করে নেওয়ার চেষ্টা করতে হবে।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। অর্থাৎ ১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত ৯টি জায়গা পূরণ হয়ে গেছে।

আয়োজক হওয়ায় র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা জিম্বাবুয়েও সরাসরি বিশ্বকাপে খেলবে। ফলে বাকি আছে আর একটি জায়গা। সেই জায়গাটিই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম, আর ওয়েস্ট ইন্ডিজ দশম। ৩০ সেপ্টেম্বরের আগে এই দুই দলের অবস্থানই ঠিক করবে কে সরাসরি বিশ্বকাপে যাবে, আর কাকে বাছাইপর্বের পথে হাঁটতে হবে।

আফগানিস্তানের জন্য সমীকরণটা সহজ হয়ে গিয়েছিল প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর। আয়ারল্যান্ডের সঙ্গে সেই ম্যাচে জয় না আসায় আইরিশদের সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায়।

এরপর দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের সামনে ছিল একটাই লক্ষ্য—জয়। সেটিই তারা করেছে ৯২ রানের ব্যবধানে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি