ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনায় যেতে আলভারেজের নতুন কৌশল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম
হুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সি পরার ইচ্ছা থেকে একচুলও সরছেন না আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা না এগোলেও হাল ছাড়ছেন না বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। বরং এজেন্টদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে বার্সেলোনায় যাওয়ার পথ খুঁজছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এজেন্টদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন আলভারেজ। বৈঠকে মূলত আতলেতিকোর সঙ্গে পরবর্তী করণীয় এবং সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা হয়েছে।

ছুটি কাটিয়ে সোমবার আতলেতিকোয় ফিরেছেন আলভারেজ। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন তিনি। আশা ছিল, ক্লাব কর্তাদের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। কিন্তু আতলেতিকোর অবস্থান স্পষ্ট আলভারেজকে নিয়ে আলোচনার মতো কোনো বিষয় নেই।

আলভারেজ অবশ্য মনে করেন, দলবদলই হতে পারে সব পক্ষের জন্য সবচেয়ে ভালো সমাধান। দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখছেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন। হানসি ফ্লিকের দলে যোগ দিতে আগ্রহী তিনি।

বার্সেলোনাও আলভারেজকে দলে নিতে বেশ আগে থেকেই আগ্রহী। কয়েক সপ্তাহ আগে তাকে পেতে আতলেতিকোর কাছে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে মাদ্রিদের ক্লাব।

আতলেতিকোর অবস্থান, আলভারেজকে ছাড়তে হলে তার ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। ফলে দুই ক্লাবের মধ্যে সমঝোতার পথ এখনো কঠিন।

এই পরিস্থিতিতে নিজের প্রতিনিধিদের সঙ্গে নতুন কৌশল ঠিক করেছেন আলভারেজ। তার এজেন্টরা এরই মধ্যে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে বৈঠক করেছেন। তবে আতলেতিকোকে চাপ দিতে অনুশীলন বর্জন কিংবা ধর্মঘটের মতো কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই আলভারেজের। আলোচনার মাধ্যমেই ক্লাবকে দলবদলে রাজি করাতে চান তিনি।

আরও পড়ুন

আক্রমণভাগ শক্তিশালী করতে বার্সেলোনার পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন আলভারেজ। এখন দেখার বিষয়, আলভারেজের বার্সেলোনায় যাওয়ার ইচ্ছার সামনে শেষ পর্যন্ত আতলেতিকোর কঠোর অবস্থান কতটা বদলায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যে কারণে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি
ইয়ামালের জোড়া গোল, লেভান্তের বিপক্ষে দারুণ জয় বার্সেলোনার