ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মুসিয়ালার ট্রান্সফারের নিউজ করায় পুলিশের হাতে আটক সাংবাদিক!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই— এমন খবর প্রকাশ করার পরই পুলিশের হাতে আটক হয়েছেন তুরস্কের ক্রীড়া সাংবাদিক বুরহান জান তেরজি।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলারের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার’ অভিযোগের তদন্তের অংশ হিসেবে তেরজিকে আটক করা হয়। এই তদন্তের নির্দেশ দেয় বাকিরকয় চিফ পাবলিক প্রসিকিউটরস অফিস।

আরও পড়ুন

অন্যদিকে, দ্য সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির ডিসইনফরমেশন আইনের আওতায় কোনো ক্রীড়া সাংবাদিককে আটক করার ঘটনা হিসেবে এটি ছিল প্রথম বড় আলোচিত ঘটনা।

গ্যালাতাসারাই খবরটি অস্বীকার করার পরও তেরজি নিজের প্রতিবেদনের অবস্থান থেকে সরে আসেননি। বরং প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি এই খবরের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন। অর্থাৎ, ক্লাবের অস্বীকৃতির পরও নিজের তথ্যের প্রতি আস্থা রেখেছিলেন এই সাংবাদিক।

তবে দীর্ঘ সময় পুলিশি হেফাজতে থাকতে হয়নি তেরজিকে। আটকের কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই তেরজি দাবি করেছিলেন, বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই।

তবে গ্যালাতাসারাই পরে সেই খবর অস্বীকার করেছে। ক্লাবটির পক্ষ থেকে মুসিয়ালাকে দলে নেওয়ার সম্ভাবনার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়। এমনকি ক্লাবটি ইঙ্গিত দেয়, তাদের ট্রান্সফার কার্যক্রমকে হেয় করার উদ্দেশ্যেই এমন খবর ছড়ানো হয়ে থাকতে পারে। এরপরই তেরজিকে আটক করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির