ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দেওয়ার পথে সামিত সোম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
মিডফিল্ডার সামিত সোম। ছবি: সংগৃহীত

কানাডার ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নতুন ক্লাবের সন্ধানে থাকা বাংলাদেশের মিডফিল্ডার সামিত সোমকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই ফুটবলারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব নিউইয়র্ক কসমসে সামিতের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ক্লাবটি। সামিতের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায়ের ইতি টানেন সামিত। ২০২৬ মৌসুমের দলবদলের আগে কানাডার ক্লাবটিও আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি জানায়। এরপর থেকেই নতুন ঠিকানার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

নিউইয়র্ক কসমসের সঙ্গে সামিতের নাম জড়ানোয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্লাবটির ঐতিহাসিক পরিচয়ের কারণে। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার একসময় কসমসের জার্সি পরেছেন। ব্রাজিলের কিংবদন্তি পেলে ১৯৭৫ ও ১৯৭৬ সালে ক্লাবটির হয়ে খেলেন। পরে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক বেকেনবাওয়ারও কসমসের হয়ে মাঠ মাতান।

তবে পেলে-বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সাবেক ক্লাব নিউইয়র্ক কসমসে সামিতের যোগ দেওয়ার খবর এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। চুক্তি কিংবা দলবদল নিয়ে ক্লাব বা খেলোয়াড় কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামিতের আন্তর্জাতিক ফুটবলের পথচলাও বেশ ভিন্ন। বাংলাদেশের হয়ে অভিষেকের আগে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। পরে পারিবারিক শিকড়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।

আরও পড়ুন

২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন সামিত। জাতীয় দলের হয়ে প্রথম গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় আরও কিছুদিন। পরের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে হারের ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে গোলের দেখা পান এই মিডফিল্ডার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
নিষিদ্ধ হামজা চৌধুরী
মাঠে হার, সঙ্গে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর।
নিষিদ্ধ হামজা চৌধুরী
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
আরও পড়ুন
শামিত সোম ও জামালদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু ক্যাবরেরার
সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে অংশ নিলো ফিফা