ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে অংশ নিলো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সারা বিশ্বে আজ (২১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেক ভাষাসংগ্রামী জীবন উৎসর্গ করেন। মহান এই দিনে শ্রদ্ধা ও সম্মান জানাতে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষভাবে অংশ নিয়েছে ফিফা। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোম এর ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “ভিন্ন ভাষায় একই আবেগ” সঙ্গে ফুটবল ও ভালোবাসার ইমোজি। সামিত সোমের ছবিতেও বাংলা ভাষায় লেখা ছিল,“ফুটবলই আমাদের ভাষা।” এর মাধ্যমে মাতৃভাষা বাংলার প্রতি সম্মান জানানো হয়, পাশাপাশি ফুটবলের সার্বজনীন ভাষার কথাও তুলে ধরে ফিফা।

উল্লেখ্য, ফিফার ওই পোস্টটি প্রাইভেসি ‘কাস্টম’ করে প্রকাশ করা হয়েছে। ফলে পোস্টটি মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। বিশ্বফুটবলে তারা নতুন করে তুলে ধরছেন লাল-সবুজের পতাকা। ফিফা বিশ্বকাপের পেজে সামিত সোমের ছবি ব্যবহারের মধ্য দিয়ে সেই বাস্তবতারই এক প্রতীকী প্রকাশ দেখা গেল।

আরও পড়ুন

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাফুফে। পোস্টে লেখা হয়, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

মাতৃভাষা দিবসে ফিফার এই উদ্যোগ বিশ্ব ফুটবলে বাংলা ভাষা ও বাংলাদেশের উপস্থিতিকে আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরলো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?