ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অজিদের বিপক্ষে আত্মবিশ্বাসী শান্ত, খেলতে চান ৫ দিনই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

রাত পোহালেই অজিদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। পরিসংখ্যান ও শক্তিতে অজিদের থেকে পিছিয়ে থাকলেও ৫ দিন লড়াই করতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১২ আগস্ট) ডারউইনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই টিমের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে ৫ দিনই ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা আমরা সব সময় বলি।

‘একেকটা সেশন খুব গুরুত্বপূর্ণ। তিন দিন নাকি চার দিন লাগবে- সেই আলোচনা থাকবেই। কিন্তু প্লেয়ার হিসেবে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।’

টাইগার অধিনায়ক লড়াই করার কথা বললেও অস্ট্রেলিয়া সফরের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে সফর শুরু করেছে শান্তর দল। সেই ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটারদের মূল ম্যাচে সামলাতে হবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের পেস ত্রয়ীকে।

আরও পড়ুন

অজিদের এই শক্তিশালী বোলিং আক্রমণ সামলানোকেই প্রথম টেস্ট শুরুর আগে বড় চ্যালেঞ্জ মনে করছেন শান্ত। তার ভাষ্য, নতুন বলে সব সময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। আলাদা কোনো বার্তা নেই। যে-ই ব্যাটিং করুক, সে তার স্বাভাবিক খেলা খেলবে এবং রানের জন্য খেলবে।

তিনি আরও বলেন, খুব ভালো একটা বোলিং আক্রমণভাগ বিপক্ষে আমাদের ব্যাটিং করতে হবে। আমরা কতটুকু ধারাবাহিকতা আর মনোযোগ ধরে রাখছি সেটাই গুরুত্বপূর্ণ। লম্বা সময় মনোযোগ ধরে রাখা খুব জরুরি কারণ ওদের বোলিং আক্রমণভাগ বেশ শক্তিশালী। এই আক্রমণকে সামলাতে হলে আমাদের অনেক বেশি মনোযোগ ও চিন্তাভাবনা নিয়ে ব্যাটিং করতে হবে।

ডারউইনের মাটিতে ২৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ বাংলাদেশের বিপক্ষেই এই মাঠে খেলেছিল অজিরা। তাই দুই দলের জন্য উইকেট অনেকটা অপরিচিত।

তবে, প্রথম টেস্টের আগে সবশেষ অনুশীলনে উইকেট দেখে শান্ত জানিয়েছেন, বোলারদের জন্য কিছুটা বেশি সুবিধা দিতে পারে ডারউইনের উইকেট।

উইকেট প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, উইকেটে অবশ্যই স্বাভাবিকভাবেই ঘাস আছে। তবে আমার মনে হয় উইকেটটা ভালো হবে। এখানে বোলিং এবং ব্যাটিং, দুই বিভাগেই সাহায্য থাকবে। তবে বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। উইকেট দেখে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই বিভাগেই ভালো করার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল