ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার শিবিরে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম
বাংলাদেশ টেস্ট দল। ছবি: এএফপি

রাত পোহালেই অজিদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে বড় সুখবর পেয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে থেকেই তিনি একাদশে পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস।

বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বলা হয়েছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ ফিট ঘোষিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই তাকে দলে পাওয়া যাবে।

আরও পড়ুন

লিটন দাস ছাড়াও বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়েও এসেছে সুখবর। সফলভাবে ফিটনেস টেস্ট অতিক্রম করে ফিট হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।

দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিতে এবং জাতীয় দলের স্কোয়াডে যোগ দিতে আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।

বিবৃতি আরও বলা হয়েছে, জাকের আলী অনিক ও মুশফিক হাসান দেশে ফিরে আসছেন। তারা আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ‘এ’ দলের সাথে প্রস্তুতি গ্রহণ শুরু করবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল