ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুঃসময়ে মেসির পাশে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই মানবিকতারই অনন্য দৃষ্টান্ত দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন কিংবদন্তিকে সান্ত্বনা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দুই নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই তারকার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বরাবরই ছিল স্পষ্ট।

বুধবার (১২ আগস্ট) মেসির আবেগঘন একটি ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর মন্তব্যে আবারও ফুটে উঠেছে সেই সম্পর্কের উষ্ণতা।

আরও পড়ুন

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতির কথা জানান মেসি। আবেগঘন সেই পোস্টে তিনি লিখেছেন, বাবাকে হারানোর শূন্যতা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। এই কঠিন সময় কীভাবে পার করবেন, সেটিও তার জানা নেই। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতাকে হারিয়ে যেন তাঁর পুরো পৃথিবী থমকে গেছে এমন অনুভূতির কথাও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

মেসির পোস্টের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীকে সান্ত্বনা জানিয়ে তিনি লিখেছেন, তোমার ও তোমার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো, লিও। তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।

রোনালদোর এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তা দ্রুতই ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। মাঠে বছরের পর বছর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই করলেও ব্যক্তিগত দুঃসময়ে প্রতিদ্বন্দ্বীকে পাশে থাকার বার্তা দিয়ে আবারও ভিন্ন এক উদাহরণ তৈরি করলেন পর্তুগিজ তারকা।

মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে গত সপ্তাহে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং শেষ দিকে তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছিল। বাবার মৃত্যুর পর কয়েক দিন নীরব থাকার পর বুধবার প্রথমবারের মতো নিজের শোক ও অনুভূতির কথা প্রকাশ করেন ৩৯ বছর বয়সী মেসি।

দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হলেও রোনালদোর এই সমবেদনার বার্তা যেন আবারও মনে করিয়ে দিল—খেলার প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে মানবিক সম্পর্কই শেষ পর্যন্ত সবচেয়ে বড়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি