ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সাও পাওলোর বাস থেকে ৮৬.৫ কেজি গাঁজা উদ্ধার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাঞ্চল্যকর ঘটনায় পড়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো। বলিভিয়ায় দল পরিবহনের জন্য ব্যবহৃত একটি বাসে অভিযান চালিয়ে ৮৬.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে স্বস্তির বিষয়, ওই বাসে সাও পাওলোর কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না এবং ঘটনায় দলের প্রস্তুতিতেও কোনো প্রভাব পড়েনি।

সাও পাওলোর লজিস্টিকসের দায়িত্বে থাকা বাসেস কসমস কোম্পানির একটি বাস দলকে নিতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়। বাসটিতে সাও পাওলো ক্লাবের লোগো লাগানো থাকলেও তখন দলের কেউ বাসটিতে ছিলেন না।

ঘটনার পর দ্রুত বিকল্প গাড়ির ব্যবস্থা করে বাসেস কসমস। ওই গাড়িতেই সোমবার বিমানবন্দর থেকে হোটেলে যায় সাও পাওলোর দল। মঙ্গলবার হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার পর লা পাজের উদ্দেশে রওনা দেয় তারা।

ক্লাবের দাবি, এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম ঘটনাটি জানতে পারে সাও পাওলো। ফলে দলের নির্ধারিত সূচি ও ম্যাচ প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনতে হয়নি।

বাসেস কসমস এক বিবৃতিতে ঘটনার দায় সংশ্লিষ্ট বাসচালকদের ওপর দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাও পাওলোর দল আটক হওয়া বাসটি ব্যবহার করেনি; বরং তাদের জন্য সরবরাহ করা হয়েছিল অন্য একটি গাড়ি। কোম্পানির দাবি, পুলিশ তদন্ত করে এরই মধ্যে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে।

এদিকে বলিভিয়ার উচ্চতার প্রভাব কমাতে ভিন্ন কৌশল নিয়েছে সাও পাওলো। দলটি সান্তা ক্রুজ দে লা সিয়েরায় অবস্থান করছে এবং ম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রায় ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজে যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে দীর্ঘ সময় অবস্থান না করাই তাদের কৌশল।

আরও পড়ুন

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে বলিভারের মুখোমুখি হওয়ার কথা সাও পাওলোর। ম্যাচের আগে দলের লোগোযুক্ত বাসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় তোলপাড় হলেও, ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে মাঠের বাইরের এই ঘটনায় দলের প্রস্তুতি বা ম্যাচ পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ইংল্যান্ডের শতবর্ষী ক্লাবের মালিকানায় বাংলাদেশি বংশোদ্ভুত ব্যবসায়ী