ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে বিরল রেকর্ড গড়লেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা আরও একবার প্রমাণ করলেন মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিরল এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। সাদমান ইসলামকে আউট করে টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সাদমানের উইকেটটি ছিল স্টার্কের টেস্ট ক্যারিয়ারের ৪৩৪তম। এর মাধ্যমে শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথকে ছাড়িয়ে গেছেন তিনি। হেরাথের টেস্ট উইকেট ৪৩৩টি। একই সঙ্গে ভারতের কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ডও স্পর্শ করেছেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার হয়ে নিজের ১০৬তম টেস্টে এই মাইলফলক ছুঁলেন ৩৬ বছর বয়সী স্টার্ক। আরও একটি দারুণ বিষয় হলো, আন্তর্জাতিক বাঁহাতি দিবসেই এই রেকর্ড গড়েছেন তিনি।

এখন স্টার্কের সামনে ডেল স্টেইনের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের টেস্ট উইকেট ৪৩৯টি। তাকে ছাড়িয়ে সর্বকালের সেরা বোলারদের তালিকায় আরও ওপরে উঠতে স্টার্কের প্রয়োজন মাত্র ছয় উইকেট।

টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে স্টার্কের পর ৪৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রঙ্গনা হেরাথ। ৪১৪ উইকেট নিয়ে তৃতীয় পাকিস্তানের ওয়াসিম আকরাম। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২), শ্রীলঙ্কার চামিন্দা ভাস (৩৫৫) ও ভারতের রবীন্দ্র জাদেজা (৩৪৮)।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্টার্কের ঝুলিতে ছিল ৪৩৩ টেস্ট উইকেট। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অস্ট্রেলিয়ার অন্যতম ধারাবাহিক পারফর্মার তিনি। সিরিজ শুরুর আগে আট টেস্টে তার উইকেট ছিল ৪৬টি। অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষেই নিয়েছেন ৩১ উইকেট।

আরও পড়ুন

তবে ব্যক্তিগত রেকর্ডের দিনটি অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির ছিল না। ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফলে স্টার্কের ঐতিহাসিক মাইলফলকের দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে চাপে রয়েছে অস্ট্রেলিয়া।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন