
প্রথমবারের মতো অজিদের মাটিতে টেস্ট খেলতে গিয়েছেন তানজিদ হাসান তামিম। সেখানে নিজের প্রথম ইনিংসেই বাজিমাত করেছেন এই টাইগার ওপেনার। সেঞ্চুরি তুলে নিয়ে অজিদের বিপক্ষে দলকে লিড এনে দিয়েছেন এই টাইগার ওপেনার। তবে সেঞ্চুরির পরই সাজঘরে ফেরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৩ রান। এতে ৪৫ রানের লিডে রয়েছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৭ রান ও ৫ রানে ব্যাট করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ।
সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।
৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। তামিমকে সঙ্গ নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শান্তও।
দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাঠে নেমেও রান তুলতে থাকেন তামিম-শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭৪ বলে ফিফটি তুলে নেন শান্ত।
অন্যদিকে ১৮৮ বলে সেঞ্চুরি হাঁকান তামিম। তবে পরের ১ রান যোগ করেই স্টার্কের বলে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। এতে ২৩১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তামিমের বিদায়ের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে এগোচ্ছে বাংলাদেশ।
আরটিভি/এসআর




