ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে কীর্তিতে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই ম্যাচ দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। কমপক্ষে ১০০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা হলো তার।

এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুশফিক। সাকিব এখন পর্যন্ত ১ হাজার ৭৫ জন ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ডারউইন টেস্টের পর মুশফিকের এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

টেস্ট শুরুর আগে ১ হাজার ৭৩ জন ক্রিকেটারের সঙ্গে খেলার অভিজ্ঞতা ছিল মুশফিকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের সঙ্গে প্রথমবার মাঠে নামায় তার তালিকায় যোগ হয়েছে আরও তিনটি নাম। এর মধ্যে তাসকিন আহমেদের বলে মুশফিকের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন ক্যামেরন গ্রিন।

শুধু বাংলাদেশ নয়, এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি খেলোয়াড়ের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকের। তার ও সাকিবের পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ৯৮৯ জন ক্রিকেটারের সঙ্গে।

তবে বিশ্বের সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের। দেশটির এই টপ অর্ডার ব্যাটার ১ হাজার ১০০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

আরও পড়ুন

ডারউইন টেস্টে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক। অস্ট্রেলিয়া সফরের এই সিরিজে আর ১৯৪ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন