ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বড় লিডের পথে টাইগাররা, দিশেহারা অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
অজিদের বিপক্ষে ব্যাট করছেন ‍মুশফিক। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে খুব সহজেই অজিদের পেছনে ফেলে লিড নিচ্ছে টাইগাররা। ইতোমধ্যে লিডের সেঞ্চুরি করেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০০ রান। এতে ১০২ রানের লিডে রয়েছে টাইগাররা। লিটন দাস শূন্য রান ও ৫ রানে ব্যাট করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ।

আরও পড়ুন

সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।

৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। তামিমকে সঙ্গ নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শান্তও।

দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাঠে নেমেও রান তুলতে থাকেন তামিম-শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭৪ বলে ফিফটি তুলে নেন শান্ত।

অন্যদিকে ১৮৮ বলে সেঞ্চুরি হাঁকান তামিম। তবে পরের ১ রান যোগ করেই স্টার্কের বলে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। এতে ২৩১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তামিমের বিদায়ের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে লিড একশো ছাড়িয়েছে বাংলাদেশের।

এরপর সাজঘরে ফেরেন শান্ত। ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ১২৬ বলে ৮৪ রান করেছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ। পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
আরও পড়ুন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন