ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় প্রাণ হারালেন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কার ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন দেশটির অভিজ্ঞ কোচ সুমিত ফার্নান্দো। তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমিত। তিনি কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খুদে ক্রিকেটারদের কোচিংও করাতেন তিনি।

গত ৮ আগস্ট ওই ক্রিকেট কোচিং সেন্টারেই ঘটে মর্মান্তিক ঘটনাটি। অনুশীলনের সময় কয়েকজন তরুণ ক্রিকেটার পানি খেতে গিয়ে দেখেন, কলের পানি নেই। বিষয়টি কোচিং সেন্টারের কর্মীদের জানানো হলে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান সুমিত ফার্নান্দো। কিন্তু তাকেও মারধরের শিকার হতে হয়। ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোচ।

সুমিত ফার্নান্দোর কোচিংয়েই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল শ্রীলঙ্কার বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশাল মেন্ডিসের। কুশালকে ‘আবিষ্কার’ করার কৃতিত্বও দেওয়া হয় সুমিতকে।

এদিকে ঘটনার পরই ১৭ বছর বয়সী ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। কলম্বোর একটি আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে রাখা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত সেখানেই থাকার কথা তার।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে সুমিত ফার্নান্দোর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার