ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় দিনেও টাইগারদের দাপট, হতাশ অজিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম
স্টার্ক-কামিন্সের চোখে চোখ রেখে ব্যাট করেছেন টাইগার ব্যাটাররা। ছবি: এএফপি

ডারউইনে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। স্টার্ক-কামিন্সের চোখে চোখ রেখে ব্যাট করেছেন টাইগার ব্যাটাররা। এতে ১৫৩ রানের লিডে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অজিদের ১৯৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫১ রান। মেহেদী হাসান মিরাজ ৩২ রান ও ১৩ রানে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ।

আরও পড়ুন

সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।

৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। তামিমকে সঙ্গ নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শান্তও।

দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে মাঠে নেমেও রান তুলতে থাকেন তামিম-শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭৪ বলে ফিফটি তুলে নেন শান্ত।

অন্যদিকে ১৮৮ বলে সেঞ্চুরি হাঁকান তামিম। তবে পরের ১ রান যোগ করেই স্টার্কের বলে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। এতে ২৩১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তামিমের বিদায়ের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে লিড একশো ছাড়িয়েছে বাংলাদেশের।

এরপর সাজঘরে ফেরেন শান্ত। ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ১২৬ বলে ৮৪ রান করেছেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। ১২ বল খেলে এই ডান হাতি ব্যাটারের রানের খাতা শূন্য। ৫৫ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম।

২ রানের ব্যবধানে ২ অভিজ্ঞ ব্যাটারকে হারালে চাপে পড়ে সফরকারীরা। তবে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মিরাজ। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে অজিদের চাপ সামাল দিয়ে ৩২ রানে অপরাজিত আছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। এ ছাড়াও প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
আরও পড়ুন
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর
বিমান বাংলাদেশে ২৩৪ জনের নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন