ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

‘কারও স্ক্রিপ্টই মিলছে না’, বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ অশ্বিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর মূল টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম দুই দিনেই ব্যাকফুটে ঠেলে দিয়ে টাইগারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটের এই নাটকীয়তাকেই সামনে এনে ফরম্যাটটির প্রশংসা করেছেন তিনি।

মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন পিচে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। এরপর ব্যাট হাতে দুর্দান্ত জবাব দেয় টাইগাররা।

দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তানজিদ হাসান তামিম গড়েন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হন তিনি। তানজিদের ১০১ রানের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৮৪ ও মুমিনুল হকের ৪৯ রানে ভর করে বাংলাদেশ পায় ১৫৩ রানের লিড।

বাংলাদেশের এই অভাবনীয় ঘুরে দাঁড়ানোই নজর কেড়েছে অশ্বিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে রেখেছে বাংলাদেশ। যা কারও স্ক্রিপ্টের সঙ্গেই মিলছে না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট, সেখান থেকে প্রথম টেস্টের দু’দিনেই আধিপত্য দেখানো। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো অসাধারণ। এই ফরম্যাট দীর্ঘ সময় বেঁচে থাকুক।

অশ্বিনের আগে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার কেরি ও’কিফও। ম্যাচ চলাকালে তিনি বলেন, বাংলাদেশ যে লড়াই করতে এসেছে, প্রথম দিনেই সেটির স্পষ্ট বার্তা দিয়েছে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের পর অনেকেই ম্যাচটি বেশি দূর এগোবে না বলে মনে করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

দ্বিতীয় দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। নতুন বলে জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরার আশা দেখালেও মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের সপ্তম উইকেট জুটি সেই আশা ভেস্তে দেয়।

আরও পড়ুন

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড এখন ১৫৩ রান। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতার পর টেস্টে বাংলাদেশের এমন দাপুটে প্রত্যাবর্তন তাই হয়ে উঠেছে ম্যাচের অন্যতম বড় গল্প।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন