ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডারউইনে ইতিহাসের হাতছানি, জয়ের স্বপ্নে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসের ২২৮ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে। জবাবে শান্ত, মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসানের ব্যাটে ৪২৬ রান সংগ্রহ করে টাইগাররা। এতে প্রথম ইনিংসে বড় লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শিকার করেছেন ২ উইকেট। তার বলে ফিরেছেন জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। গ্রিন ৪৩ এবং ক্যারি ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে স্টিভ স্মিথ ৪৪ রানে ফিরেছেন মিরাজের দুর্দান্ত ক্যাচে।

আরও পড়ুন

চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রথম লক্ষ্য বাংলাদেশের লিড পেরিয়ে যাওয়া। আর বাংলাদেশ চাইবে দ্রুত স্বাগতিকদের বাকি ছয় উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে যেতে। সব মিলিয়ে ডারউইনে চতুর্থ দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে ওঠার সম্ভাবনাই এখন বেশি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
আরও পড়ুন
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন