ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।খবর এনডিটিভির।

শনিবার (২১ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ৩৪ বছর বয়সী রাহুল। ২০৭ বল মোকাবিলা করে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ডানহাতি ব্যাটার।

এই কীর্তির মধ্য দিয়ে এশিয়ার অষ্টম ব্যাটার হিসেবে চারটি সেনা দেশে টেস্ট সেঞ্চুরির মালিক হলেন রাহুল। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। সব মিলিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

রাহুলের অর্জনকে আরও বিশেষ করে তুলেছে ওপেনার হিসেবে চার দেশে সেঞ্চুরি করার রেকর্ড। সাঈদ আনোয়ারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে চারটি সেনা দেশে ওপেনিংয়ে নেমে টেস্ট সেঞ্চুরি করলেন তিনি।

নিউজিল্যান্ডের মাটিতে এটি রাহুলের প্রথম টেস্ট শতক। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েলিংটনের ইনিংসের মধ্য দিয়ে চার দেশেই শতকের স্বাদ পূর্ণ হলো এই ভারতীয় ব্যাটারের।

ক্যারিয়ারের ১৩টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১০টিই বিদেশের মাটিতে করেছেন রাহুল। দেশের মাটিতে তার শতক রয়েছে তিনটি। বিদেশের মাটিতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ওপেনার।

২০২১ সাল থেকে টেস্টে ওপেনার হিসেবে সাতটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই সময়ে ওপেনারদের মধ্যে সমান সাতটি করে শতক নিয়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুনারত্নে।

এ ছাড়া চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ওপেনারদের মধ্যে চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন রাহুল। একই সংখ্যক শতক রয়েছে নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের।

ভারতীয় ওপেনারদের মধ্যে টেস্টে রাহুলের সেঞ্চুরির সংখ্যা এখন ১২টি। এই তালিকায় মুরালি বিজয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে থাকা সুনীল গাভাস্কারের সেঞ্চুরি ৩৩টি। দ্বিতীয় স্থানে থাকা বীরেন্দর শেবাগের রয়েছে ২২টি শতক। এ ছাড়া গৌতম গম্ভীর ও রোহিত শর্মার সেঞ্চুরি রয়েছে ৯টি করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর
৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল ভারত। তবে দিন শেষে তাদের সেই হাসি মিলিয়ে গেছে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে।
লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর
আরও পড়ুন
ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের
আপনি দিল্লির মৃত্যুপরোয়ানায় স্বাক্ষর করেছেন