ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের সেভেন আপের স্বাদ দিলো জাতীয় দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের সেভেন আপের স্বাদ দিলো জাতীয় দল। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের চূড়ান্ত লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না বাংলাদেশ জাতীয় হকি দল। পঞ্চম প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৭-২ গোলের বিশাল জয় পেয়েছে তারা।

শনিবার (১৫ আগস্ট) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধে যুবাদের চমকের পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়িয়ে এই দাপুটে জয় তুলে নেয় জাতীয় দল। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, তুলে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক।

ম্যাচের শুরুটা অবশ্য জাতীয় দলের জন্য খুব একটা সহজ ছিল না। আসন্ন জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত হওয়া অনূর্ধ্ব-২০ দল শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করেছে।

প্রথম দুই কোয়ার্টারে আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠা এই লড়াইয়ে স্কোরলাইন ছিল ২-২ গোলে অমীমাংসিত। যুব দলের হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসমাইল একটি করে গোল করে জাতীয় দলের রক্ষণে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়ে দারুণ এক অঘটনের ইঙ্গিত দিচ্ছিলেন।

আরও পড়ুন

তবে বিরতির পর টার্ফে ফেরে সম্পূর্ণ ভিন্ন এক জাতীয় দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে কোচের কৌশলী গেমপ্ল্যানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন অভিজ্ঞ খেলোয়াড়রা। যুবাদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে দারুণ সব পেনাল্টি কর্নার আদায় করে একের পর এক গোল উৎসবে মাতে সিনিয়ররা।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৩টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ আশরাফুল। এছাড়া আমিরুল ইসলামের স্টিক থেকে আসে জোড়া গোল। একটি করে গোল করে বড় জয়ে অবদান রাখেন দলের দুই অভিজ্ঞ সেনানী রেজাউল করিম বাবু ও পুষ্কর ক্ষিসা মিমো।

আসন্ন এশিয়ান গেমসের জন্য নিজেদের সেরা কম্বিনেশন খুঁজছে জাতীয় দল, যার সুস্পষ্ট প্রতিফলন দেখা গেছে দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক খেলায়। অন্যদিকে, শেষার্ধে খেই হারিয়ে বড় ব্যবধানে হারলেও প্রথমার্ধে যুবাদের লড়াকু মানসিকতা আসন্ন এশিয়া কাপ হকির আগে জুনিয়র দলের কোচিং স্টাফদের দারুণ আশাবাদী করে তুলেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
জিনেদিন জিদানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সেই স্বপ্ন পূরণ হয়েছে ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের বিদায়ের পর। আর দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন জিদান।
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
বিশেষ জার্সিতে মেসির বিদায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচে মেসি পরবেন আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি।
বিশেষ জার্সিতে মেসির বিদায়
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ইংলিশ ফুটবলে বহুল প্রতীক্ষিত সেই আর্থিক অনিয়মের তদন্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন করে দল সাজানোর পাশাপাশি খেলোয়াড়দের পরখ করে দেখছেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০। শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের। এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে। আরটিভি/এসকে
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
আরও পড়ুন
খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু
জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
কাজাখস্তানকে একদিনে দুইবার হারাল বাংলাদেশ