ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এবার যুবাদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হবে আট দলের এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। প্রধান কোচ সোহেল ইসলামের অধীনে চলবে প্রস্তুতি। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল।

নতুন দায়িত্ব নিয়ে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে, নিজের কাজটা করতে হবে তো।’

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন টুর্নামেন্টে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হতে পারে বাংলাদেশ 'এ' দল।

টুর্নামেন্টে 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ', আফগানিস্তান 'এ' ও হংকং। অন্যদিকে 'বি' গ্রুপে রয়েছে ভারত 'এ', পাকিস্তান 'এ', নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল।

৫০ ওভারের এই টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর নতুন দায়িত্বে আশরাফুলের সামনে বড় চ্যালেঞ্জ তরুণ ক্রিকেটারদের ব্যাটিংয়ে কার্যকর ভূমিকা রাখা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
আরও পড়ুন
তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যা বললেন আশরাফুল
ভোট দিলেন আশরাফুল-মারুফারা, উৎসবমুখর পরিবেশে চলছে ১৩তম জাতীয় নির্বাচন
সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলাতে চান আশরাফুল