ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম
প্রধানমন্ত্রী ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। এ সময় ভিডিও কলে যুক্ত ছিলেন তামিম ইকবাল।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তারেক রহমানের বাড়ি বগুড়ায়, তানজিদেরও বাড়ি একই জেলায়। সেই কথাই প্রধানমন্ত্রীকে উল্লেখ করেন তামিম। তানজিদের সঙ্গে তারেক রহমান কথা বলার সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক হস্তক্ষেপ করে বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’

আরও পড়ুন

সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে সংশোধন করে দিয়ে বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

এ সময় ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।

প্রসঙ্গত, সবশেষ ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল টাইগাররা। সেবার মিরপুরে টেস্ট জিতে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে লাল বলে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের।

সেই মাহেন্দ্রক্ষণের জন্য বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। ২০০৩ সালের পর প্রথমবার অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে লিটন-শান্তরা। আর এই সুযোগেই বাজিমাত করেছে লাল-সবুজেদের প্রতিনিধিরা। স্বাগতিকদের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে শান্ত বাহিনী।

ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
নেশনস লিগের ম্যাচে গোল করার পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখিকে। ফলে লাল কার্ডের শাস্তি পেয়ে দলকে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে। রাইফআইসেন অ্যারেনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান ফারখি। সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপনের পর তিনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। এরপর ফ্ল্যাগটি তুলে ডান হাঁটু মাটিতে রেখে বাঁ হাতে ফ্ল্যাগের লাঠি ধরে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন।  তার উদ্‌যাপনটি পুল খেলায় শট নেওয়ার ভঙ্গি নাকি বন্দুক থেকে গুলি ছোড়ার অনুকরণ তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট হয়নি। তবে ফ্ল্যাগটি যথাস্থানে রেখে সতীর্থদের কাছে ফেরার সময় ফারখির মুখের হাসি মিলিয়ে যায়। রেফারি গিওর্গি কাবাকভ ততক্ষণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ফেলেছেন। এর মাত্র চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ফারখি। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কলোরাডো র‍্যাপিডসের এই ফরোয়ার্ডকে। রেফারির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন তিনি। ফারখি মাঠ ছাড়ার পর ১০ জনের ইসরায়েলকে চাপে ফেলে অস্ট্রিয়া। ম্যাচের ৯০ মিনিটে এবং যোগ করা সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গোল উদ্‌যাপনের জন্য ফারখিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠলেও ফুটবলের নিয়মে গোল উদ্‌যাপনের সময় উসকানিমূলক, অপমানজনক বা বিতর্কিত আচরণের জন্য খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর বিধান রয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে ফারখির এমন উদ্‌যাপন আরও আলোচনার জন্ম দিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ফুটবল দলকে নিয়ে নানা ধরনের প্রতিবাদ ও বর্জনের দাবিও উঠছে। নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ বর্জনের দাবির মুখে পড়েছে আয়ারল্যান্ড। ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা রয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। আরটিভি/এসকে
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি
মৌসুমের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে বর্তমানে ক্লাবহীন এই ফুটবলার এবার পড়েছেন ট্রাফিক আইনের জালে।
২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
২০২৬ বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রমে বড় সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের বছরে তার ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ কোটি টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিপুল মুনাফা করেছে। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বেকহ্যামের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বিশ্বকাপ ঘিরে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। শুধু মুনাফাই নয়, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাঁর ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বেকহ্যাম। অবসরের পর সেই জনপ্রিয়তাকেই তিনি বড় বাণিজ্যিক সাম্রাজ্যে রূপ দিয়েছেন। মাঠের ক্যারিয়ার শেষ হলেও বিশ্বজুড়ে বেকহ্যামের তারকা খ্যাতি এখনও তার ব্যবসার অন্যতম বড় সম্পদ হিসেবে কাজ করছে। আরটিভি/এসআর
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
আরও পড়ুন
জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর