ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে জয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।

তবে গোলের পর উদযাপনটা ঠিকভাবে করতে পারেননি রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। একই সঙ্গে চলতি ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে আর খেলতে পারবেন না এমবাপে।

তুরস্কের বিপক্ষে গোল করার পরপরই এমবাপেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর মাঠে ফিরলেও অস্বস্তি নিয়ে আবারও মাটিতে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জিনেদিন জিদান।

ম্যাচ শেষে এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফেরার বিষয়টি নিশ্চিত করেন জিদান। ফরাসি কোচ বলেন, দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে (মাদ্রিদে) ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়, তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।

ফ্রান্সের এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন, এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফেরত পাঠানো হবে। সেখানে মেডিকেল পরীক্ষার পর তার চোটের ধরন ও গুরুতরতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমবাপের চোটের কারণে নেশন্স লিগে পরবর্তী ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ফ্রান্সকে। আগামী সোমবার বেলজিয়ামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফরাসিরা। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং তিন দিন পর ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।

এখন এমবাপের মেডিকেল রিপোর্টের দিকেই তাকিয়ে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা