ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ: কামিন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম
ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। অনেকে এই জয়কে অঘটন বলে উল্লেখ করলেও টাইগারদেরই কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা নিশ্চিতভাবেই অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে এই ম্যাচের পর আগামী কয়েক দিনে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা ও ব্যবচ্ছেদ হবে।

আরও পড়ুন

পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দেখিয়ে কামিন্স অকপটে স্বীকার করেছেন। তার ভাষ্য, আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরো লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। আর বল হাতেও আমরা তাদের কোনো চাপে ফেলতে পারিনি।

টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসায় কামিন্স যোগ করেন, ক্রিকেটের সব দিক থেকেই তারা আমাদের চেয়ে বহুগুণ ভালো খেলেছে।
বিশেষ করে বল হাতে তারা অত্যন্ত ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।

চোট কাটিয়ে ওঠা পেসার জশ হ্যাজলউড প্রসঙ্গে অজি স্কিপার জানান, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার।

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গ্রিনের সেঞ্চুরি ও ইনিংসের গতিই প্রমাণ করে সে কত বড় মানের খেলোয়াড়। তবে তার সঙ্গে অন্য প্রান্তে আমাদের আরও দু-একজনকে টিকে থাকা উচিত ছিল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০। শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের। এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে। আরটিভি/এসকে
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
নেশনস লিগের ম্যাচে গোল করার পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখিকে। ফলে লাল কার্ডের শাস্তি পেয়ে দলকে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে। রাইফআইসেন অ্যারেনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান ফারখি। সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপনের পর তিনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। এরপর ফ্ল্যাগটি তুলে ডান হাঁটু মাটিতে রেখে বাঁ হাতে ফ্ল্যাগের লাঠি ধরে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন।  তার উদ্‌যাপনটি পুল খেলায় শট নেওয়ার ভঙ্গি নাকি বন্দুক থেকে গুলি ছোড়ার অনুকরণ তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট হয়নি। তবে ফ্ল্যাগটি যথাস্থানে রেখে সতীর্থদের কাছে ফেরার সময় ফারখির মুখের হাসি মিলিয়ে যায়। রেফারি গিওর্গি কাবাকভ ততক্ষণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ফেলেছেন। এর মাত্র চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ফারখি। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কলোরাডো র‍্যাপিডসের এই ফরোয়ার্ডকে। রেফারির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন তিনি। ফারখি মাঠ ছাড়ার পর ১০ জনের ইসরায়েলকে চাপে ফেলে অস্ট্রিয়া। ম্যাচের ৯০ মিনিটে এবং যোগ করা সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গোল উদ্‌যাপনের জন্য ফারখিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠলেও ফুটবলের নিয়মে গোল উদ্‌যাপনের সময় উসকানিমূলক, অপমানজনক বা বিতর্কিত আচরণের জন্য খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর বিধান রয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে ফারখির এমন উদ্‌যাপন আরও আলোচনার জন্ম দিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ফুটবল দলকে নিয়ে নানা ধরনের প্রতিবাদ ও বর্জনের দাবিও উঠছে। নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ বর্জনের দাবির মুখে পড়েছে আয়ারল্যান্ড। ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা রয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। আরটিভি/এসকে
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি
মৌসুমের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে বর্তমানে ক্লাবহীন এই ফুটবলার এবার পড়েছেন ট্রাফিক আইনের জালে।
২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি
আরও পড়ুন
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা