ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
ইউএস ওপেন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। ছবি: সংগৃহীত

ঠান্ডা মেজাজ আর কোর্টে বিধ্বংসী পারফরম্যান্স—দুইয়ের দারুণ এক মেলবন্ধনে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন নিজের নামে করে নিলেন এলেনা রিবাকিনা। রুদ্ধশ্বাস ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে জীবনের তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি উঁচিয়ে ধরলেন এই কাজাখ তারকা। সেই সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এখন তার দখলে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে এই জয়ের মাধ্যমে ইউএস ওপেনে সাবালেঙ্কার টানা ২০ ম্যাচ জয়যাত্রার ইতি ঘটালেন রাশিয়ায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী রিবাকিনা। ফলে সেরেনা উইলিয়ামস ও ক্রিস এভার্টের পর সাবালেঙ্কার টানা তিনবার ইউএস ওপেন জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তেও গোড়ালির চোটে ভুগছিলেন রিবাকিনা। তবে সব চোট ও উদ্বেগ উড়িয়ে দিয়ে অদম্য মানসিকতার পরিচয় দিলেন তিনি। ২০২২ সালে উইম্বলডন জয়ের পর চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং এবার ইউএস ওপেন নিজের ঝুলিতে পুরলেন এই তারকা। সাবালেঙ্কা ও অ্যাঞ্জেলিক কারবারের পর এই শতাব্দীতে একই বছর দুটি হার্ডকোর্ট মেজর জয়ের রেকর্ডও গড়লেন তিনি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালেও বেলারুশ তারকা সাবালেঙ্কাকে হারিয়েই ট্রফি জেতেন রিবাকিনা।

অপ্রত্যাশিত ও ইতিহাসগড়া এই সাফল্যের পর রিবাকিনা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘উচ্ছ্বাস প্রকাশের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। টুর্নামেন্ট শুরুর আগে এমন কিছু হবে বলে প্রত্যাশাই করিনি। চোটের কারণে বেশ দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু যেন নিজের অনুকূলে চলে এলো। আরিনা (সাবালেঙ্কা), তোমার বিপক্ষে লড়াই করা সবসময়ই ভীষণ কঠিন। তুমি আমাকে সব সময় নিজের সেরাটা নিংড়ে দিতে বাধ্য করো।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
অবসর নেওয়ার পরও নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তার রূপচর্চার রুটিনে নতুন সংযোজন হয়েছে রেড লাইট থেরাপি।  ২০২৩ সালে টেনিস থেকে অবসর নেওয়া সানিয়া সাত বছর বয়সী এক সন্তানের মা। তবে নিজের ত্বকের যত্নে কোনো ছাড় দিতে চান না তিনি।  সকালে প্রায় ১০টি ধাপে ত্বকের পরিচর্যা করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও অনুসরণ করেন একাধিক ধাপের রূপচর্চা। এ ক্ষেত্রে কোরীয় সৌন্দর্যচর্চার বিভিন্ন পদ্ধতির ওপরও নির্ভর করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই পদ্ধতিতে ত্বক ও চুল— দুই ক্ষেত্রেই উপকার পেয়েছেন তিনি। সানিয়া জানান, গত এক বছরে তার রূপচর্চার রুটিনে যুক্ত হয়েছে রেড লাইট থেরাপি। প্রায় আধা ঘণ্টা ধরে এই থেরাপি নিতেন তিনি।  তার ভাষ্য, থেরাপির পর ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন নিজেই লক্ষ করেছেন। চুলের ক্ষেত্রেও উপকার পেয়েছেন বলে দাবি করেছেন এই টেনিস তারকা। রেড লাইট থেরাপি একধরনের আলোকভিত্তিক চিকিৎসাপদ্ধতি, যা লো-লেভেল লাইট থেরাপি নামেও পরিচিত। এতে লাল আলো এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড আলো ব্যবহার করে ত্বকের কোষের কার্যকলাপকে উদ্দীপিত করার চেষ্টা করা হয়। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এই থেরাপি ত্বকের বলিরেখা ও কিছু দাগছোপ কমাতে, প্রদাহ প্রশমিত করতে এবং ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করতে পারে। ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ানোর সম্ভাবনার কারণেও পদ্ধতিটি নিয়ে আগ্রহ রয়েছে। তবে সবার ক্ষেত্রে একই ধরনের ফল পাওয়া যায় না। চুলের যত্নেও রেড লাইট থেরাপি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে চুলের বৃদ্ধি বাড়াতে এটি সহায়ক হতে পারে। তবে চুল পড়ার কারণ, থেরাপির ধরন এবং ব্যবহারের নিয়মের ওপর এর কার্যকারিতা নির্ভর করে। রেড লাইট থেরাপিতে ত্বকের কিছু সমস্যার উন্নতি হতে পারে। তবে একে বয়সের ছাপ পুরোপুরি মুছে ফেলার বা চিরযৌবন ধরে রাখার পদ্ধতি হিসেবে দেখা ঠিক নয়। নিয়মিত ব্যবহার করলেও ফল পেতে সময় লাগতে পারে। পাশাপাশি যন্ত্রের মান, আলোর তরঙ্গদৈর্ঘ্য, ব্যবহারের মাত্রা এবং ব্যক্তির ত্বকের ধরন ফলাফলে প্রভাব ফেলে। সানিয়া মির্জা নিজের অভিজ্ঞতায় ত্বক ও চুলে উপকার পাওয়ার কথা জানিয়েছেন। তবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একই ফল হবে— এমন নিশ্চয়তা দেয় না। রেড লাইট থেরাপি সাধারণত নির্দিষ্ট সময় ও মাত্রা মেনে ব্যবহার করা হয়। আলো কতটা তীব্র, যন্ত্রটি কী ধরনের এবং কতক্ষণ ব্যবহার করা হচ্ছে— এসব বিষয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনেক ক্ষেত্রে ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত থেরাপি দেওয়া হয়। তবে সব যন্ত্রের জন্য একই সময়সীমা প্রযোজ্য নয়। আরটিভি/এসআর
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জয়ের হাতছানি পেয়েছিলেন কোনো আমেরিকান খেলোয়াড়। তবে সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না বেন শেল্টন। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এই আমেরিকান তরুণের।
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওদেসায় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার ফ্ল্যাট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের মধ্যে কেবল অক্ষত ছিল রোলাঁ গারোঁর একটি তোয়ালে। শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি প্রকাশ করে ২৬ বছর বয়সী ইয়াস্ত্রেমস্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।’ এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলতে থাকা প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রোলাঁ গারোঁর বিখ্যাত কমলা রঙের তোয়ালের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘একমাত্র যে জিনিসটি টিকে গেছে, সেটি হলো একটি রোলাঁ গারোঁ তোয়ালে।’ শুক্রবার রাতে ওদেসা ও আশপাশের চোরনোমর্স্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। ইয়াস্ত্রেমস্কা ইনস্টাগ্রামে আরও লিখেছেন, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করেছে...। রুশ ক্ষেপণাস্ত্রের পরও বিশ্ব টেনিসের একটি অংশ টিকে গেছে। আমাদের বাড়িটি টেকেনি।’ বিশ্ব টেনিসের দুই নিয়ন্ত্রক সংস্থা ডাব্লিউটিএ ও আইটিএফকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’ ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন ইয়াস্ত্রেমস্কা। বর্তমানে নারী এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন তিনি। আরটিভি/এসআর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
আরও পড়ুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়াওতেককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
ইউএস ওপেনে গাঁজার গন্ধে ম্যাচ থামিয়ে দিলেন সাবালেঙ্কা