ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। অন্যদিকে, বাংলাদেশের কাছে সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার।

সিরিজের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে অসিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নাজমুল ইসলাম শান্তর দল।

প্রথম টেস্ট জয়ে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের কোনো সুযোগ নেই বাংলাদেশের। এমনকি অস্ট্রেলিয়া যদি এই টেস্ট জিতেও যায় এবং সিরিজ ১-১ সমতায় শেষ হয়, তারপরও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সিরিজের ফলাফল সেরার কাতারেই থাকবে।

চাপে থেকেই দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে সিরিজ হারলে, ১৩৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে ‘হোয়াইটওয়াশ’ বা প্রতিপক্ষের কাছে সিরিজের সব ম্যাচ হারের লজ্জা পাবে অসিরা। সর্বশেষ ১৮৮৭ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে দলের ব্যাটিং ইউনিটের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণের বিপক্ষে রান তুলে আত্মবিশ্বাস বাড়ানোর সেরা সুযোগ ব্যাটারদের।

বাংলাদেশের ব্যাটারদের জন্য আবারও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন অস্ট্রেলিয়ার পেসত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড এবং স্পিনার নাথান লায়ন।

শান্ত মনে করেন, এমন শক্তিশালী বোলিং আক্রমণের মুখোমুখি হওয়াটা দলের জন্য অনেক বড় সুযোগ।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ব্যক্তিগতভাবে, এখানে আসার আগে থেকেই আমি এমন বোলিং আক্রমণের মুখোমুখি হতে চেয়েছিলাম। আমি সবসময়ই বিশ্বাস করি, আমরা যদি এ ধরনের বোলিং আক্রমণের বিপক্ষে রান করতে পারি, তাহলে যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষেই রান করা সম্ভব।’

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৪২৬ রান তুলে টাইগাররা। ফলে ২২৮ রানের লিডে ম্যাচ জয়ের পথ সহজ হয়ে যায় বাংলাদেশের।

ম্যাকাইতেও পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে এটি আমাদের জন্য একটি সুযোগ এবং বড় চ্যালেঞ্জ। এ ধরনের দলের বিপক্ষে রান করলে ভবিষ্যতে একই ধরনের কন্ডিশন বা বোলিং আক্রমণের মুখোমুখি হওয়ার সময় অনেক আত্মবিশ্বাস দেবে।

ডারউইনের চেয়ে ম্যাকাইয়ের উইকেটে বাউন্স বেশি থাকবে বলে মনে করেন বাংলাদেশের সফল টেস্ট অধিনায়ক শান্ত। তবে দ্বিতীয় টেস্টের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করছেন তিনি।

শান্ত বলেন, আমার মনে হয় ডারউইনের তুলনায় এখানে বল কিছুটা বেশি বাউন্স করবে। এখানে আসার আগেই আমরা এমন বাউন্সি উইকেটের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এছাড়া এখানে আসার আগে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের একটি সিরিজ ছিল, যেখানে উইকেটগুলো প্রায় একই রকম ছিল।

সাম্প্রতিক নেট সেশনে বাড়তি বাউন্স সামলানোর অনুশীলন করেছে বাংলাদেশের ব্যাটাররা। তাই ম্যাকাই টেস্টের আগে আত্মবিশ্বাস দিচ্ছে টাইগার ব্যাটারদের।

শান্ত বলেন, আমি মনে করি, গত কয়েক দিনের নেট সেশনে ব্যাটাররা তাদের দক্ষতা নিয়ে কাজ করেছে। আমার বিশ্বাস, তারা বাড়তি বাউন্স সামলাতে পারবে।

পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে মিরপুরে ২০ রানের জয়ের পর এবার ডারউইনে জিতেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে পাঁচ টেস্ট হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টই হারে তারা। পাঁচ টেস্ট হারের মধ্যে তিনটিই ছিল ইনিংস ব্যবধানে।

প্রথম টেস্ট জয়ের পরই একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে জায়গা করে নিতে পারেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এদিকে, দ্বিতীয় টেস্টের জন্য ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, লিটন দাস ও শরিফুল ইসলাম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে অস্থিরতায় ভুগছে পর্তুগিজ ফুটবল। তবে মাঠে পারফরম্যান্সে তা বোঝার উপায়। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে রোনালদোর অভাব বুঝতে দেয় ভিতিনা-ব্রুনোরা। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন রোনালদেো। একাধিক সুযোগ নষ্ট করার পর তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন জেসাস। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাকে।  আবারও রোনালদোকে বেঞ্চে রাখা হতে পারে, কোচ জর্জ জেসুস এমন কথা বলার পর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এর ২৪ ঘণ্টা পর মাঠে নেমে চলতি মৌসুমের বড় জয় আদায় করল পর্তুগিজরা। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গা নেওয়া গনসালো রামোসের অ্যাসিস্টে ১৩ মিনিটে গোলমুখ খোলেন জোয়াও কানসেলো। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরানোর দুই মিনিট পর পর্তুগালের দ্বিতীয় গোল আসে। রামোস ২-১ গোলে এগিয়ে দেন দলকে। ৫৩তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতায় ফেরে ডেনমার্ক। তারপর রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন তিনি।  ৬৭তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিকে কাছের পোস্ট থেকে জাল কাঁপান ভিতিনহা। তারপর ৮৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল সব সংশয় দূর করে। আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক বিরতি শেষ করবে পর্তুগাল।  আরটিভি নিউজ/এসআর
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে ফ্রান্স-ইতালি। এ ছাড়াও শুক্রবার (২ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। এশিয়ান গেমস বিভিন্ন ইভেন্টের খেলা সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫ ফুটবল ফিফা আসিয়ান কাপ ভিয়েতনাম-পাকিস্তান বেলা ৩টা, টি স্পোর্টস উয়েফা নেশনস লিগ কাজাখস্তান-মলদোভা রাত ৮টা, সনি স্পোর্টস ১ লাটভিয়া-মন্টেনেগ্রো রাত ১০টা, সনি স্পোর্টস ২ সাইপ্রাস-আর্মেনিয়া রাত ১০টা, সনি স্পোর্টস ৫ বেলজিয়াম-তুরস্ক রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স-ইতালি রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২ ইউক্রেন-উত্তর আয়ারল্যান্ড রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫ আরটিভি নিউজ/এসআর
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের। বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।  প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে। সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে আরটিভি/এসআর
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার সিরিজ থেকে একটি দল যোগ দেবে এই গ্রুপেও। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার বি। এদিকে এ গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান, আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে।  তাদের সঙ্গে সুপার সিরিজ পেরিয়ে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার এ। ৫০ ওভারের বিশ্বকাপের ১৪তম আসর বসতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।  এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আরটিভি/এসআর
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেদিন কোটি কোটি ব্রাজিলিয়ানের সামনে সেলেসাও ফুটবলারদের লজ্জায় ডুবিয়েছিলেন মুলার-ওজিলরা। সেই ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা। আন্তর্জাতিক ফুটবলের সেই ম্যাচের ইতিহাস নিয়ে এখনও উপহাস সহ্য করতে হয় ব্রাজিলভক্তদের।  তবে আসিয়ান কাপে ব্রাজিলের সেই লজ্জাজনক পরাজয়কেও টপকে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যা বাংলাদেশি ফুটবলভক্তদের চরমভাবে হতাশ করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে শেখ মোরসালিনের জায়গায় শাহরিয়ার ইমন একাদশে নামেন। ম্যাচে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় আরও ৩ গোল করেছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ মূলত হেরেছে ইন্দোনেশিয়ার ফুটবলার মিসেল বেকারের কাছে। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মিসেল বেকার ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেন। অভিষেকেই কম্বোডিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের আগমনী বার্তা দেন তিনি।  আর আজ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে স্বভাবসুলভ পারফরম্যান্স দেখিয়ে পাঁচ গোলের দেখা পেয়েছেন তিনি! ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের নৈপুণ্যেই মূলত বাংলাদেশ বিধস্ত হয়েছে।  অন্যদিকে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন স্ট্রাইকার ইমন ও ফারহান। যা শুধু মাত্র ব্যবধানই কমিয়েছে। আরটিভি/এসআর  
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন
লড়াইয়ের আশা জাগিয়ে দিন শেষ করল বাংলাদেশ