ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মাঠে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত জামাল মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পরপর দুই ম্যাচে মাঠের মধ্যে হঠাৎ লুটিয়ে পড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হলেও জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে নিয়ে আশাবাদী বায়ার্ন মিউনিখ। ক্লাবের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের কারণে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মাঠে ফিরে এর জবাব দিতে মানসিকভাবে প্রস্তুত মুসিয়ালা।

২৩ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক গত মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র ছয় মিনিট পর হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে সাপোর্ট নিয়ে মাঠের বাইরে যেতে হয়।

এর আগে গত শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলের প্রীতি ম্যাচেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুসিয়ালা।

চলতি সপ্তাহে মুসিয়ালা নিজেই জানান, তিনি একটি শারীরিক সমস্যায় ভুগছেন এবং এ ধরনের ঘটনা এখন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তবে এ সময়ে ক্লাব ও কোচিং স্টাফের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি।

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, জামালের চিকিৎসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই এমন ঘটনা ঘটেছে। নতুন ধরনের চিকিৎসা শুরু হলে এ ধরনের প্রতিক্রিয়া হওয়া অস্বাভাবিক নয়। আমি ওর সঙ্গে কথা বলেছি, সে নিজেই আমাকে বিষয়টি পরিষ্কার করতে বলেছে।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্লও জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ গত পুরো মৌসুম ধরেই মুসিয়ালার শারীরিক অবস্থার বিষয়ে অবগত ছিল। দলের অন্য খেলোয়াড়রাও বিষয়টি জানতেন।

তবে মুসিয়ালার মানসিক দৃঢ়তা নিয়ে সন্তুষ্ট কোম্পানি। বায়ার্ন কোচ বলেন, আমি পুরোপুরি শান্ত এবং আশাবাদী। আমার মনে হচ্ছে, জামাল এবার মাঠে ফিরে এর জোরালো জবাব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত।

আরও পড়ুন

তবে শারীরিক পুনর্বাসন ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবারের সুপার কাপ ম্যাচে মুসিয়ালাকে দলে রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। ফলে আপাতত মাঠের বাইরে থাকলেও দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে মুসিয়ালার ফেরার অপেক্ষায় বায়ার্ন সমর্থকরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদো ইস্যুতে অস্থিরতায় ভুগছে পর্তুগিজ ফুটবল। তবে মাঠে পারফরম্যান্সে তা বোঝার উপায়। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে রোনালদোর অভাব বুঝতে দেয় ভিতিনা-ব্রুনোরা। নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন রোনালদেো। একাধিক সুযোগ নষ্ট করার পর তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন জেসাস। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাকে।  আবারও রোনালদোকে বেঞ্চে রাখা হতে পারে, কোচ জর্জ জেসুস এমন কথা বলার পর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এর ২৪ ঘণ্টা পর মাঠে নেমে চলতি মৌসুমের বড় জয় আদায় করল পর্তুগিজরা। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গা নেওয়া গনসালো রামোসের অ্যাসিস্টে ১৩ মিনিটে গোলমুখ খোলেন জোয়াও কানসেলো। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরানোর দুই মিনিট পর পর্তুগালের দ্বিতীয় গোল আসে। রামোস ২-১ গোলে এগিয়ে দেন দলকে। ৫৩তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতায় ফেরে ডেনমার্ক। তারপর রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন তিনি।  ৬৭তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিকে কাছের পোস্ট থেকে জাল কাঁপান ভিতিনহা। তারপর ৮৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল সব সংশয় দূর করে। আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক বিরতি শেষ করবে পর্তুগাল।  আরটিভি নিউজ/এসআর
দাপুটে পারফরম্যান্সে ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে ফ্রান্স-ইতালি। এ ছাড়াও শুক্রবার (২ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। এশিয়ান গেমস বিভিন্ন ইভেন্টের খেলা সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫ ফুটবল ফিফা আসিয়ান কাপ ভিয়েতনাম-পাকিস্তান বেলা ৩টা, টি স্পোর্টস উয়েফা নেশনস লিগ কাজাখস্তান-মলদোভা রাত ৮টা, সনি স্পোর্টস ১ লাটভিয়া-মন্টেনেগ্রো রাত ১০টা, সনি স্পোর্টস ২ সাইপ্রাস-আর্মেনিয়া রাত ১০টা, সনি স্পোর্টস ৫ বেলজিয়াম-তুরস্ক রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স-ইতালি রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২ ইউক্রেন-উত্তর আয়ারল্যান্ড রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫ আরটিভি নিউজ/এসআর
ফ্রান্স-ইতালি লড়াইসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের। বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।  প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে। সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে আরটিভি/এসআর
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার সিরিজ থেকে একটি দল যোগ দেবে এই গ্রুপেও। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার বি। এদিকে এ গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান, আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে।  তাদের সঙ্গে সুপার সিরিজ পেরিয়ে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার এ। ৫০ ওভারের বিশ্বকাপের ১৪তম আসর বসতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।  এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আরটিভি/এসআর
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেদিন কোটি কোটি ব্রাজিলিয়ানের সামনে সেলেসাও ফুটবলারদের লজ্জায় ডুবিয়েছিলেন মুলার-ওজিলরা। সেই ম্যাচে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা। আন্তর্জাতিক ফুটবলের সেই ম্যাচের ইতিহাস নিয়ে এখনও উপহাস সহ্য করতে হয় ব্রাজিলভক্তদের।  তবে আসিয়ান কাপে ব্রাজিলের সেই লজ্জাজনক পরাজয়কেও টপকে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যা বাংলাদেশি ফুটবলভক্তদের চরমভাবে হতাশ করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে শেখ মোরসালিনের জায়গায় শাহরিয়ার ইমন একাদশে নামেন। ম্যাচে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় আরও ৩ গোল করেছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ মূলত হেরেছে ইন্দোনেশিয়ার ফুটবলার মিসেল বেকারের কাছে। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মিসেল বেকার ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেন। অভিষেকেই কম্বোডিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের আগমনী বার্তা দেন তিনি।  আর আজ ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে স্বভাবসুলভ পারফরম্যান্স দেখিয়ে পাঁচ গোলের দেখা পেয়েছেন তিনি! ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের নৈপুণ্যেই মূলত বাংলাদেশ বিধস্ত হয়েছে।  অন্যদিকে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন স্ট্রাইকার ইমন ও ফারহান। যা শুধু মাত্র ব্যবধানই কমিয়েছে। আরটিভি/এসআর  
গোল হজমে ব্রাজিলকেও হার মানালেন জামাল-হামজারা
আরও পড়ুন
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের
জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হ্যারি কেন
মাঠে দুবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা