ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এবারও হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
সংবাদ সম্মেলন-ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের একটি সুপ্রাচীন সংগঠন, যার সদস্যসংখ্যা প্রায় তিনশ।

প্রতি বছরের মতো এবারও বিএসপিএ আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবারও বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।

এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার(২৫ আগস্ট) বেলা ১২টায় হোম অব বিএসপিএতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

আয়োজকরা আরও জানান, এবার ৮ ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো— আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রকাশ করায় স্কাই স্পোর্টসের ওপর ক্ষেপেছে পিসিবি
নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী