ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের প্রতিভার ঝলক দেখালেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বাঁহাতি স্পিনে মাত্র চার বলের ব্যবধানে তুলে নেন দুটি উইকেট।

উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও বল হাতে দ্রুতই ম্যাচে প্রভাব ফেলেন সূর্যবংশী। তার প্রথম শিকার কিশান লিনডো। একটু ফুলার লেংথের বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শটের চেষ্টা করেন তিনি। তবে ব্যাটে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল উঠে যায় পয়েন্টে, যেখানে সহজ ক্যাচ নেন ফিল্ডার।

এর মাত্র তিন বল পরই আবার সাফল্যের দেখা পান সূর্যবংশী। তুলনামূলক দ্রুতগতির একটি বলে প্রতিপক্ষ ব্যাটারকে চাপে ফেলেন তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার ঈশান কিশানের হাতে। পেছনে দাঁড়িয়ে থাকা কিশান সেটি নিরাপদে তালুবন্দি করলে একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন সূর্যবংশী। শুরুটাও ছিল আগ্রাসী। মাত্র ছয় বলে ৮ রান করেন তিনি, যেখানে ছিল দুটি বাউন্ডারি। তবে ভালো শুরু পেলেও ইনিংসটি বড় করতে পারেননি।

নতুন মৌসুমের শুরুতেই দলীপ ট্রফির মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলছেন সূর্যবংশী। টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এর পাশাপাশি মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি, যা তার প্রতি দলের আস্থারই প্রমাণ।

আইপিএল ও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন সূর্যবংশী। এবার বল হাতে এক ওভারে দুই উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার প্রতিভা শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন

বোলিং ভবিষ্যতে তার নিয়মিত অস্ত্র হয়ে উঠবে কি না, তা এখনই বলার সময় হয়নি। তবে দলীপ ট্রফিতে বল হাতে এই ঝলক দেখিয়ে ১৫ বছর বয়সী সূর্যবংশী যে নিজের ক্রিকেটীয় দক্ষতার নতুন একটি দিক তুলে ধরলেন, তা বলাই যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
আরও পড়ুন
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
মাত্র ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
সূর্যবংশীর বিশ্বরেকর্ডে উড়ে গেল জিম্বাবুয়ে, সিরিজে এগিয়ে ভারত
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড