ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?

স্পোটর্স ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জনে নতুন মোড় এসেছে। আর্সেনাল তাকে নেওয়ার জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের টপকে চেলসিতে যোগ দেওয়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক নিকোলো স্কিরা জানান, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাথলেটিকো মাদ্রিদের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিল চেলসি কর্তৃপক্ষ। সেই বৈঠকেই আলভারেজকে দলে টানার সম্ভাব্য শর্তাবলী নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, চেলসির সেনেগালিজ স্ট্রাইকার নিকোলা জ্যাকসনকে দলে নিতে আতলেতিকোও প্রাথমিক আলোচনা শুরু করেছে।

ইউরোপীয় দলবদলের খবর প্রকাশ করা মাধ্যম টপস্কিলস স্পোর্টস ইউকে-এর মতে, চুক্তিটি চূড়ান্ত করতে চেলসির দুই মালিক টড বোয়েলি এবং বেহদাদ এগবালি সরাসরি স্পেনে গিয়েছেন আতলেতিকো কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য।

আরও পড়ুন

চলতি সপ্তাহেই চুক্তিটি সম্পন্ন হবে বলে আশাবাদী চেলসি ক্যাম্প। ইতিমধ্যেই আর্জেন্টাইন তারকা আলভারেজের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতায় পৌঁছেছে ব্লুজরা।

আলভারেজের প্রাথমিক বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো হাঁকিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে চেলসির সাথে চুক্তি হলে তা ১২০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনতে রাজি রয়েছে স্প্যানিশ ক্লাবটি। চেলসি বর্তমানে উভয় পক্ষের সুবিধাজনক পেমেন্ট স্ট্রাকচার নিয়ে কাজ করছে।

নতুন চ্যালেঞ্জের খোঁজে চলতি উইন্ডোতেই অ্যাথলেটিকো ছাড়তে রাজি আলভারেজ। আর্সেনাল ও বার্সেলোনা তাকে দলে নিতে আগ্রহী হলেও অ্যাথলেটিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে, লা লিগার প্রত্যক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করা হবে না।

বার্সেলোনা দৌড় থেকে ছিটকে যাওয়ায় আলভারেজকে দলে ভেড়ানোর পথ চেলসির জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। এখন ক্লাব দুটির মধ্যে চূড়ান্ত কাঠামো নির্ধারিত হলেই ব্লুজদের জার্সিতে দেখা যেতে পারে এই বিশ্বকাপজয়ী তারকাকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফা উইন্ডোর শুরুটা হার দিয়ে হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে এবার তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
আরও পড়ুন
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
আলভারেজকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
ফের লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন, রেখে গেলেন যে আবদার