ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

৫১ বছর বয়সে ফাইফার, ক্রিকেটে জোয়ানা হিকসের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বয়সের দিক থেকে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন জোয়ানা হিকস। ৪৭ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের মাত্র চার বছর পর এবার ইতিহাস গড়লেন আইল অব ম্যানের এই ক্রিকেটার। ৫১ বছর ১৭৩ দিন বয়সে পাঁচ উইকেট শিকার করে পুরুষ ও নারী উভয় আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার পাওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি ম্যাচে গ্রিসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন জোয়ানা হিকস। মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে ১৫ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস নারী দল।

জবাবে ব্যাট করতে নেমে সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আধিপত্য দেখায় আইল অব ম্যান। পাওয়ার প্লের মধ্যেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জোয়ানার দল।

এই কীর্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ৯৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন জোয়ানা। এর আগে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

ওই ম্যাচে অবশ্য দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার আইরনমঙ্গার। এক ইনিংসে ৬ রানে ৫ উইকেট এবং অন্য ইনিংসে ১৮ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। অস্ট্রেলিয়ার ১৫৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল।

সবমিলিয়ে ১৪টি টেস্ট খেলা আইরনমঙ্গার ১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন। সর্বকালের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করা এই স্পিনার টেস্টে মোট চারবার পাঁচ উইকেট শিকার করেছিলেন।

অন্যদিকে, জোয়ানা হিকস এর আগেও বয়সকে হার মানিয়ে ইতিহাস গড়েছিলেন। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিপক্ষে দুবার পাঁচ উইকেট শিকার করেন তিনি। তখন ৪৯ বছর ১৬৮ দিন বয়সে ফাইফার নিয়ে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট শিকার করা নারী ক্রিকেটারের রেকর্ড নিজের করে নেন জোয়ানা।

আরও পড়ুন

এবার আর শুধু নারী ক্রিকেট নয়, পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি বয়সে ফাইফার পাওয়ার রেকর্ডও নিজের করে নিলেন ৫১ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার

৫১ বছর ১৭৩ দিন– জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৬)
৪৯ বছর ৩১৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া) – পুরুষ টেস্ট (১৯৩২)
৪৯ বছর ২৩৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া) – পুরুষ টেস্ট (১৯৩১)
৪৯ বছর ১৬৮ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৪)
৪৯ বছর ১৬২ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৪)

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড
শচীন-পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্বরেকর্ড
হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ