ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির কোচিং স্টাফে এসেছে বড় পরিবর্তন। গুইলেরমো হোয়োসকে সরিয়ে দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্জেন্টাইন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজকে। তবে গঞ্জালেজের নিয়োগে লিওনেল মেসির বড় ভূমিকা ছিল এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন হোয়োস।

বৃহস্পতিবার এক ঘোষণায় ইন্টার মায়ামি জানায়, প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গঞ্জালেজ। তার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হোয়োস।

শুক্রবার সকালে হোয়োসকে প্রশ্ন করা হয়, গঞ্জালেজকে ইন্টার মায়ামির কোচ হিসেবে আনতে মেসি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কি না।

জবাবে হোয়োস বলেন, না, না। গঞ্জালেজের নিয়োগ মেসির চিন্তা থেকে আসেনি। এটি ক্লাবের সিদ্ধান্ত ছিল।

তবে দলের সবচেয়ে বড় তারকা হিসেবে মেসির প্রভাব থাকার বিষয়টি অস্বীকার করেননি হোয়োস। তিনি বলেন, তার মতো ব্যক্তিত্ব ও সেরা খেলোয়াড়দের কাছ থেকে যেমন প্রত্যাশা করা হয়, মেসিরও তেমন প্রভাব রয়েছে বলে আমি মনে করি। আমার ধারণা, অন্য ক্লাবেও এমনটা দেখা যায়।

উদাহরণ হিসেবে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের কথা তুলে ধরে হোয়োস বলেন, বোকা জুনিয়র্সে পারেদেসের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে হয়তো আপনি আলোচনা করবেন। কারণ বোকায় সে একজন অত্যন্ত মর্যাদাপূর্ণ খেলোয়াড়। একজন কোচের থাকা বা চলে যাওয়া কিংবা নতুন কারও আসার বিষয়ে তার কথার গুরুত্ব থাকতে পারে।

মেসি ও নতুন কোচ গঞ্জালেজ একসময় আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ ছিলেন। ২০০৫ সালে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসঙ্গে খেলেছিলেন তারা। এবার ইন্টার মায়ামিতে ভিন্ন ভূমিকায় আবারও এক হচ্ছেন দুজন।

আরও পড়ুন

টানা পাঁচ ম্যাচে জয় না পাওয়ার পর দলের দায়িত্বে পরিবর্তন আনল ইন্টার মায়ামি। সেই কঠিন সময়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও পয়েন্ট হারাল মায়ামি
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো