ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন: রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত

বয়স ৪১ পেরিয়েছে। কিন্তু গোলের ক্ষুধা যেন একটুও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সময়ের সঙ্গে বরং আরও ধারালো হয়ে উঠছেন পর্তুগিজ মহাতারকা। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোল করে আল নাসরকে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন নতুন ক্লাব রেকর্ড। ম্যাচ শেষে অবশ্য সেই কৃতিত্ব সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল তাওউনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

ম্যাচের ১১ মিনিটে বাসাম আল-হুরাইজি গোল করে আল তাওউনকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।

বিরতির পর ৫০তম মিনিটে আসে রোনালদোর মুহূর্ত। সতীর্থ মোহাম্মদ সিমাকানের শট জালের দিকে যাচ্ছিল। খুব কাছ থেকে ডান পায়ের ছোঁয়ায় বলটি জালে পাঠান রোনালদো। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।

তবে রোনালদোর গোলটি শুধু জয়সূচক হিসেবেই গুরুত্বপূর্ণ নয়। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এর ফলে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ আল-সাহলাওয়ির দখলে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন তিনি। মাত্র এক গোলের ব্যবধানে সেই রেকর্ড পেছনে ফেললেন রোনালদো।

নতুন রেকর্ড গড়েও কৃতিত্ব একা নিজের করে নেননি রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, আমি খুবই খুশি। এটি দারুণ একটি অর্জন। তবে এটি শুধু আমার একার অর্জন নয়।

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও বলেন, তাদের ছাড়া এটি সম্ভব হতো না। আমি ভক্তদের জন্যও খুব খুশি। তারা আমাকে সব সময় সমর্থন দিয়ে যান।

রোনালদোর সামনে এখন আরও বড় মাইলফলক। আল তাওউনের বিপক্ষে গোলের পর সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮-এ। অর্থাৎ বহুল আলোচিত ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন তিনি।

চলতি মৌসুমেও আল নাসরের হয়ে গোলের ধারায় আছেন রোনালদো। সৌদি প্রো লিগে তিন ম্যাচে তার গোলসংখ্যা এখন দুটি। তার নেতৃত্বে লিগেও দুর্দান্ত শুরু করেছে আল নাসর। প্রথম চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১২ পয়েন্টে তালিকার শীর্ষে রয়েছে দলটি।

ম্যাচে রোনালদোর গোলের পর ঘটে মজার এক ঘটনাও। গোল করার পর নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে সরাসরি বদলি খেলোয়াড়দের বেঞ্চের দিকে চলে যান তিনি। সেখানে গিয়ে পানি পান করতে শুরু করেন।

আরও পড়ুন

তখন সতীর্থ সাদিও মানে তাকে মনে করিয়ে দেন, গোলের পর তার বিখ্যাত উদযাপন এখনো বাকি। মানের কথা শুনে রোনালদো দ্রুত মাঠের দিকে ছুটে যান। এরপর যথারীতি করেন তার আইকনিক ‘সিউ’ উদযাপন।

রেকর্ড, জয় আর সেই চিরচেনা ‘সিউ’আল তাওউনের বিপক্ষে রোনালদোর রাতটা তাই হয়ে থাকল স্মরণীয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ের দিনে জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি