ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

২ গোলে পিছিয়েও ১০ জন নিয়ে আল নাসরের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

দুই গোলে পিছিয়ে, তার ওপর একজন কম হারটা তখন যেন সময়ের অপেক্ষা। কিন্তু শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে গেলে ফুটবলে যে কোনো কিছুই সম্ভব, সেটিই আবারও প্রমাণ করল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ১০ জনের দল নিয়ে দুই গোলের ঘাটতি পুষে দিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাবটি। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের নায়ক সাদিও মানে।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে সৌদি প্রো লিগের তৃতীয় রাউন্ডে আল ইত্তিফাকের মাঠে শুরু থেকেই চাপে ছিল আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটেই গোলরক্ষক বেনতো লাল কার্ড দেখলে বিপাকে পড়ে রোনালদোর দল। একজন কম নিয়ে খেলা আল নাসর প্রথমার্ধেই হজম করে দুই গোল।

৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফলে ১০ জনের আল নাসরের সামনে দ্বিতীয়ার্ধে দাঁড়ায় কঠিন প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আল নাসর। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর জোয়াও ফেলিক্সও সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল ইত্তিফাকের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।

তবে ৭৪ মিনিটে ম্যাচে নতুন প্রাণ ফেরান সাদিও মানে। জোয়াও ফেলিক্সের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান কমান সেনেগালের এই ফরোয়ার্ড। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি।

২-২ সমতায় ফেরার পর বদলে যায় ম্যাচের চিত্র। একজন কম নিয়েও আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে আল নাসর। জয়ের জন্য মরিয়া দলটি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায় ৯০ মিনিটে।

দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে বল জালে জড়ান মানে। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে এনে দেন ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয়। শেষ বাঁশির পর ১০ জনের দলটি উদ্‌যাপন করে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

আরও পড়ুন

এই জয়ে তিন ম্যাচে তিন জয় পেল আল নাসর। ৯ পয়েন্ট নিয়ে আপাতত সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে রোনালদোর দল। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় পাওয়া আল ইত্তিফাকের পয়েন্ট ৬।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা