ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেসির অবসরে যা বললেন ডি পলসহ আর্জেন্টাইন তারকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এমন সিদ্ধান্তে আবেগে ভাসছেন তার বর্তমান ও সাবেক সতীর্থরা। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোসহ জাতীয় দলের একাধিক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এক আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। এরপরই আর্জেন্টিনা ফুটবলে যেন আবেগের ঢেউ ওঠে। দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই মেসির সঙ্গে নিজেদের স্মৃতি এবং অধিনায়কের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, দেশের প্রতি মেসির নিঃশর্ত ভালোবাসা, কখনো হাল না ছাড়ার মানসিকতা এবং অন্যায়ের সামনে তার অদম্য শক্তির জন্য তিনি কৃতজ্ঞ।

ডি পল আরও বলেন, জাতীয় দলের ক্যাম্পে আসা প্রতিটি খেলোয়াড়ের প্রতি মেসির নেতৃত্ব, মানবিকতা এবং সবাইকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে।

শেষ বার্তায় ডি পল লেখেন, সর্বকালের সেরা খেলোয়াড়, তোমাকে ধন্যবাদ। আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না, আমাদের মুখে কত হাসি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে আজীবন তুমি অবিনশ্বর হয়ে থাকবে।

আরেক সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসও আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ককে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, একজন আর্জেন্টাইন, জাতীয় দলের সমর্থক, সতীর্থ এবং বন্ধু হিসেবে মেসি তাকে যা দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

পারেদেস আরও লেখেন, মেসির কীর্তি কিংবা একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তার মহানুভবতা নিয়ে কথা বলতে গেলে ভাষা ফুরিয়ে যায়। মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে পারাকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

নিজের বার্তার শেষ দিকে পারেদেস লেখেন, আমি তোমাকে ভালোবাসি। সবসময় তোমার সুখ কামনা করি। তুমি আমাদের যে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ, সেজন্য আমাদের দেশ সবসময় তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।

নিকোলাস তাগলিয়াফিকো মেসির সঙ্গে আলিঙ্গনরত একটি ছবি পোস্ট করে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, সারাজীবনের জন্য ধন্যবাদ।

বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, মেসি আর্জেন্টিনা ও দেশের মানুষের জন্য যা করেছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

মার্টিনেজ বলেন, আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানোর জন্য এবং এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা আমি কখনো কল্পনাও করিনি। তোমার প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে।

আর্জেন্টিনার আরেক তারকা ক্রিস্টিয়ান রোমেরোও বিদায়ী অধিনায়কের উদ্দেশে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তুমি আমাকে এবং আমাদের দেশকে যা দিয়েছ, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।

এর আগে সোমবার নিজের অবসরের ঘোষণায় মেসি জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মেসি লেখেন, সিদ্ধান্তটি অত্যন্ত কষ্টদায়ক এবং এখনও তার হৃদয়ে গভীরভাবে আঘাত করছে। তবে তিনি মনে করছেন, সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসে গেছে।

আরও পড়ুন

আর্জেন্টাইন তারকা আরও বলেন, জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। শুধু সাম্প্রতিক সাফল্যের সময় নয়, কঠিন দিনগুলোতেও তিনি দেশের জন্য লড়াই করেছেন এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ের ঘোষণার পর তাই শুধু একজন খেলোয়াড়ের অবসর নয়, আর্জেন্টিনা ফুটবলের একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি দেখছেন তার সতীর্থ ও ভক্তরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো