ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচে লামিন ইয়ামালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে তরুণ এই ফরোয়ার্ডের ওপর আস্থা হারাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে সেই আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ তারকা।

লা লিগার প্রথম দুই ম্যাচে বার্সেলোনা সাত গোল করলেও গোলের দেখা পাননি ইয়ামাল। তবে সোমবার(৩১ আগস্ট) রাতে ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠলেন তিনি।

ম্যাচে রায়ো ভায়েকানো এগিয়ে যাওয়ার পর বার্সেলোনাকে সমতায় ফেরান রাফিনিয়া। এরপর ২১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। আর এই গোলের মধ্য দিয়ে রেকর্ডবুকে জায়গা করে নেন ১৮ বছর বয়সী এই তারকা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। এই কীর্তি গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে। বার্সেলোনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ম্যাচে শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় পায় বার্সেলোনা। লা লিগার প্রথম তিন ম্যাচে ১২ গোল করে দারুণ ছন্দে রয়েছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানডোভস্কির অনুপস্থিতিও এখন পর্যন্ত তাদের আক্রমণভাগে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
এনামুল হকের চার উইকেট ও আবু জায়েদ রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে শক্তিশালী ভারতকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা