ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রিজওয়ান-ইমামসহ ৭ জনকে দেশে পাঠাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত

হেডিংলি ও লর্ডস টেস্টে শোচনীয় হারের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথেই বড় ধরনের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগাসহ সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দিয়েছে তারা। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। তার আগে পাকিস্তান দলে যোগ দিচ্ছেন পাঁচ নতুন মুখ আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজউল্লাহ। এ ছাড়া সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকেও দলে ডাকা হয়েছে। এই সাতজনের আন্তর্জাতিক টেস্ট অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে।

দলের বড় পরিবর্তনের অংশ হিসেবে সীমিত ওভারের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলেরও প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে বোলিং কোচ অ্যাশলে নফও টেস্ট দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

সিরিজের মাঝপথে এত বড় পরিবর্তনের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে বেশ চমক তৈরি করেছে। বিশেষ করে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া আলী উসমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ১৯৭২ সালের পর হেডিংলিতে কোনো সফরকারী দলের স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছিলেন তিনি।

অন্যদিকে, উইকেটের পেছনে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাট হাতে রিজওয়ানের ফর্ম ছিল হতাশাজনক। লর্ডস টেস্টে তিনি করেছিলেন ৭ ও ১ রান। হেডিংলিতে তাঁর ব্যাট থেকে আসে ১২ ও ৪১ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৪১ রান।

লর্ডস টেস্টের প্রথম দিন শেষে বাঁ পায়ের পেশিতে গ্রেড-ওয়ান চোট পাওয়ায় দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি ইমাম-উল-হক। এ কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। অন্যদিকে, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা লর্ডস টেস্টে খেলেননি। ব্যাটিংয়ে ফর্মের অবনতির কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইম আইয়ুবও চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের হয়ে আর খেলেননি। ফিটনেস সমস্যার কারণে কোনো সংস্করণেই তাঁকে বিবেচনা করা হয়নি। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে টেস্ট খেলেছিলেন তিনি। ওই ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর কেবল দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

নতুন মুখদের মধ্যে বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাজের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই স্পিন-সহায়ক উইকেটে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি।

পাকিস্তান দলে সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার বড় পরিবর্তন দেখা গেলেও সিরিজের মাঝপথে, বিশেষ করে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর নিয়মরক্ষার ম্যাচের আগে এত বড় পরিসরে দল পুনর্গঠনের ঘটনা বিরল। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের আগে তাই নতুন চেহারার পাকিস্তান দল কেমন পারফর্ম করে, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

এজবাস্টন টেস্টে পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরী (উইকেটকিপার), রাজউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লাহ শাফিক ও উবাইদ শাহ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
এনামুল হকের চার উইকেট ও আবু জায়েদ রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে শক্তিশালী ভারতকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।
ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
আরও পড়ুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান