ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে জ্যোতি-নাহিদারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২টি চারে ইনিংস শুরু করে ব্যক্তিগত ৮ রানে থেমে যান ওপেনার জুয়ারিয়া ফেরদৌস।

১৬ রানে প্রথম উইকেট পতনের পর ৪৪ বলে ৪০ রানের জুটি গড়েন আরেক ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। ৪টি চারে ২৭ রানে বিদায় নেন দিলারা। চার নম্বরে নেমে ১০ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরও পড়ুন

অধিনায়কের বিদায়ের পর ১৯ বলে ২৩ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন সোবহানা ও স্বর্ণা আক্তার। ২ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪০ রান করেন সোবহানা। মিডল ও লোয়ার অর্ডারের চার ব্যাটার দুই অংকে পা রাখতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা।

২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩১ রান করেন স্বর্ণা। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি ৩ উইকেট নেন।

জবাবে ১৯ রানের সূচনার পর বাংলাদেশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ দশমিক ৩ ওভারে ৫৮ রানে অলআউট হয় ইন্দোনেশিয়া। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অংক স্পর্শ করতে সক্ষম হয়েছেন ওপেনার মারিয়া কোরাজন। সর্বোচ্চ ১২ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ১৫ রানে ৩ এবং পেসার মারুফা আক্তার ৬ রানে ২ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন ১টি করে শিকার করেন। ম্যাচ সেরা হন নাহিদা। আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
দীর্ঘ আন্তর্জাতিক বিরতির শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে একসঙ্গে ছিটকে গেছেন পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলার কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভ্রামেন্টো।
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে জেতা ব্রোঞ্জ এবার হাতছাড়া হলো বাংলাদেশের।
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।  বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য
সিলেট মহানগর ও ৭ জেলায় যুবদলের কমিটি