
ইন্টারপার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের। শুক্রবার পাকিস্তান সংসদীয় দলের বিপক্ষে ৯ উইকেটে হারতে হয়েছে নাইমুর রহমান দুর্জয় নেতৃত্বাধীন দলটিকে।
ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে।
জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারে ৯ উইকেট হাতে রেখে ১০৫ রান তুলে নেয়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১২ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।
সেমি-ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশের এমপিরা।
ওয়াই/এ




