
প্রিস্টন নর্থ এন্ডকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার ডিপডেল স্টেডিয়ামে সিটিজেনদের পক্ষে এটি করে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং ও ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। অন্যটি আত্মঘাতী।
এ ম্যাচে বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে তারুণ্য নির্ভর দল নামান ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।
এদিকে অন্যম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে গানারদের পক্ষে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।
একবার করে লক্ষ্যভেদ করেছেন- রব হোল্ডিং, জো উইলোক ও রিস নেলসন।
ওয়াই




