
ডেভিড ওয়ার্নারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রোববার অ্যাডিলেডে ২৩৪ রানের লক্ষ্য দেয় অজিরা। যা ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জেতার পর ফিল্ডিং করার আগ্রহ প্রকাশ করেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার অধিনায়কের এই সিদ্ধান্তটি যে ভুল সেটা প্রমাণ করে দেন স্বাগতিক দুই ওপেনার।
অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে নিয়ে সঙ্গে নিয়ে ১২২ রানের ওপেনিং জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৮টি চার ও তিনটি ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করে ফেরেন ফিঞ্চ। তিন নম্বরে ব্যাট করতে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন ওয়ার্নার।
২৮ বলে ৬২ রান করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। সাতটি চার ও তিনটি ছয়ের মেরে ইনিংসটি সাজান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা এই অলরাউন্ডার।
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান করতে সক্ষম হয় ফিঞ্চের দল। শেষ পর্যন্ত ৫৬ রানে ১০০ রান করে অপরাজিত ছিলেন ওয়ার্নার। ১০টি চার ও চারটি ছক্কায় লঙ্কান বোলারদের শাসন করেন বাম-হাতি এই ওপেনার। একটি করে উইকেট নেন লাকসান সান্দাকান ও দাসুন শানাকা।
---------------------------------------------------------------
আরো পড়ুন: আইন ভঙ্গ করায় সাকিবকে বিসিবি’র চিঠি!
---------------------------------------------------------------
অন্যদিকে রানের পাহাড়ের সামনে চাপা পড়ে সফরকারী ব্যাটসম্যানরা। মিচেল র্স্টাক ও প্যাট কামিংসের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামে।
দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করতে সক্ষম হন শানাকা। কুশল পেরারা ১৬, ওসাদা ফার্নান্দো ১৩ ও দানুশকা গুনাথিলাকা ১১ রান করেন। এছাড়া দলের কেউই দুই অংক স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান তুলতে সক্ষম হয় লাসিথ মালিঙ্গা নেতৃত্বাধীন দলটি।
র্স্টাক ও কামিংস দুটি করে উইকেট শিকার করেন। শেষ দিকে অ্যাডাম জাম্পা তিনটি উইকেট তুলে নেন। একটি উইকেট তুলেন অ্যাস্টন অ্যাগার।
আগামী ৩০ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও ১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ওয়াই




