
বঙ্গবন্ধু বিপিএলের পঞ্চম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেলো রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। উড়তে থাকা খুলনা টাইটান্সকে ৮০ রানে হারিয়েছে সিলেট। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। সিলেটের ২৩২ রানের জবাবে ৯ বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয় খুলনা। আর চট্টগ্রামের দেয়া ১৬৪ রানের টার্গেট রংপুর টপকে যায় ৮ বল হাতে রেখে।
অবশেষে ভাঙলো রংপুর রেঞ্জার্সের হারের বৃত্ত। স্বাগতিক চট্টগ্রামের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ উৎরে, শীতের তীব্রতাকে রাঙালো স্বস্তির আবহ দিয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে, এদিন আর ছন্দময় ছিল না চ্যালেঞ্জার্স টপ অর্ডার। লেন্ডল সিমন্স, ইমরুল কায়েসরা ফিরেছেন সামান্যতে। ব্যর্থতার খোলসে নাসির হোসেনও।
তবে বরাবরের মতই উজ্জ্বল আবিস্কার ফার্নান্দো। ৪০ বলে ৭২ রান করে পথ দেখিয়েছেন দলকে। সঙ্গে নুরুল হাসান সোহানের ২০, লিয়াম প্লাঙ্কেটের ১৭ ও চাদভিক ওয়ালটনের ১৬ রানের অবদানে, ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি চট্টগ্রামের।
---------------------------------------------------------------
আরো পড়ুন: বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা
---------------------------------------------------------------
জবাবে নেমে শুরুতেই নাঈম শেখ ও ক্যামেরন ডেলপোর্টকে হারিয়ে লক্ষ্যচ্যুত হয় রংপুর রেঞ্জার্স। পথে আনতে পারেননি টম অ্যাবেল সাদমান ইসলামও।
তবে রুবেল-প্লাঙ্কেটদের হুমকিকে পরোয়া করেননি লুইস গ্রেগরি ও ফজলে মাহমুদ। প্রতি আক্রমণে পাল্টে দিয়েছেন ম্যাচের হিসেব। গ্রেগরি ৭৬ ও ফজলে মাহমুদ ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন জয় নিয়ে।
প্রথম ম্যাচে আব্দুল মজিদ ব্যর্থ হলেও, খুলনার ব্যাট করার আমন্ত্রণকে স্বাগত জানান আন্দ্রে ফ্লেচার। যোগ্য সঙ্গী জনসন চার্লস। দ্বিতীয় উইকেটে ১৫০ রানের জুটিতে, গড়েন বড় সংগ্রহের ভীত। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়ে ৫৭ বলে ১০৩ রান করেন ফ্লেচার। ৩৮ বলে ৯০ রানের ঝড় তোলেন চার্লস। সেই ঝড়ের ধাক্কায় ৫ উইকেটে ২৩২ রানের পাহাড়ে ওঠে সিলেট।
লক্ষ্যে নেমে এদিন আর পালে হাওয়া পায়নি খুলনা টাইগার্স। রাইলি রুশো ৫২ ও রোব্বি ফ্রাইলিঙ্ক ৪৪ করলেও, অন্য কেই সঙ্গ দিতে পারেননি। ক্রিসমার স্যান্টকির তিনটির সঙ্গে মনির ও এবাদত হোসেনের দুটি করে উইকেট শিকার, প্রথম হারের স্বাদ দেয় খুলনাকে।
পি




